Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    জুলাই ১৫, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ ডেস্ক

    ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার হাতছানি দিচ্ছে। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলেই ফাইনালের টিকিট কাটবেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনা-ইংল্যান্ড মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ১টায়।

    শুরুর একাদশ নিয়ে পরিষ্কার করে কিছুই বলেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, থমাস টুখেলের ইংল্যান্ড দলকে মাথায় রেখে কৌশলে কিছু পরিবর্তন আসতে পারে। ‘প্রতিপক্ষের শক্তি বিবেচনা করে আমরা দলে কিছু পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য সেরা একাদশ মাঠে নামানো। ছেলেরা সবাই দারুণ ছন্দে আছে।’

    কোচ কোনো নির্দিষ্ট নাম প্রকাশ না করলেও আভাস পাওয়া গেছে যে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানো একাদশ থেকে খুব বেশি পরিবর্তন হয়তো করা হবে না। তবে মাঝমাঠে একটি বড় চমক দেখা যেতে পারে।

    গুঞ্জন রয়েছে, আর্জেন্টিনার মাঝমাঠের অতন্দ্র প্রহরী রদ্রিগো ডি পল আজ শুরুর একাদশে জায়গা হারাতে পারেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাকে ফর্মের কারণে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। যদি দে পলকে বেঞ্চে রাখা হয়, তবে তার জায়গায় স্কালোনির প্রথম পছন্দ হতে পারেন নিকোলাস গঞ্জালেজ অথবা হুলিয়ানো সিমিওনে।

    গঞ্জালেজ দলে এলে খেলবেন বাম উইংয়ে। অন্যদিকে অ্যাটলেতিকো মাদ্রিদের সিমিওনেকে খেলানো হলে তা হবে বেশ চমকপ্রদ সিদ্ধান্ত, কারণ এই বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই তিনি শুরুর একাদশে ছিলেন। এছাড়া রাইট-ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিয়েলের চেয়ে নাহুয়েল মলিনা কিছুটা এগিয়ে রয়েছেন।

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:

    এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ানো সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ, লেয়ান্দ্রো পারেদেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

    সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.