Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    উৎপাদন ব্যয় বাড়লেও কমেছে তৈরি পোশাকের স্থানীয় মূল্য সংযোজন

    নভেম্বর ২২, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ৫১.৩৯ শতাংশে নেমেছে তৈরি পোশাক পণ্য (আরএমজি) রপ্তানিতে স্থানীয় মূল্য সংযোজন। প্রধানত বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যা পৌঁছেছে ১০,২৭৪.৩৪ মিলিয়ন ডলারে। এসময়ে কাঁচামাল আমদানি ব্যয় ছিল ৪,৯৮৪.১৩ মিলিয়ন ডলার, যা আরএমজি খাতের মোট রপ্তানি আয়ের ৪৮.৫১ শতাংশ।

    আর নিট রপ্তানি হয়েছে ৫,২৯০.২১ মিলিয়ন ডলারের, আগের অর্থবছরের একই প্রান্তিকে যার পরিমাণ ছিল ৪,৮৩৯.৫ মিলিয়ন ডলার।

    গার্মেন্টস খাতের কাঁচামাল আমদানির মূল্য হিসাব করতে, বাংলাদেশ ব্যাংক ব্যাক-টু-ব্যাক এলসির বদলে কাঁচা তুলা, সিন্থেটিক/ভিসকস ফাইবার, সিন্থেটিক/মিশ্র সুতা, তুলার সুতা, টেক্সটাইল ফ্যাব্রিকস-সহ পোশাকের আনুষাঙ্গিক উপাদানের দাম বিবেচনা করে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, এর আগে ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই খাতের স্থানীয় মূল্য সংযোজন ছিল ৬৪.৯৮%, যা ২০১২-১৩ অর্থবছরের পর সর্বোচ্চ। আর ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধি হয় ৫৩.৪২% বা ৯,০৫৯.৪৪ মিলিয়ন ডলার। এসময় কাঁচামাল আমদানি ব্যয় ছিল ৪,২১৯.৯৪ মিলিয়ন ডলার।

    বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ায় মূল্য সংযোজন কমে যাওয়ার বিষয়টি স্বীকার করছেন রফতানিকারকরা। তবে দুই অর্থবছরের একই প্রান্তিকের তথ্যের সাথে তুলনা করা পুরোপুরি যৌক্তিক নয় বলে জানান তারা। কারণ রফতানি চালান পাঠানোর কমপক্ষে ৪৫ থেকে ১২০ দিন আগেই সাধারণত এ শিল্পের কাঁচামাল আমদানি করা হয়। এছাড়া, রিপিট অর্ডারের ক্ষেত্রে তারা রফতানির আরও আগেই কাঁচামাল আমদানি করেন বলেও উল্লেখ করেন।

    নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সহ-সভাপতি আখতার হোসেন অপূর্ব বলেন, কাঁচামালের দাম বাড়াতেই মূল্য সংযোজনে উল্লেখযোগ্য পতন হয়েছে, বিশেষ করে সুতার দাম বেড়ে দ্বিগুণ হয়। কিন্তু, তার সাথে সামঞ্জস্য রেখে পণ্যের দাম বাড়ায়নি বায়াররা।

    বিকেএমইএ'র এই ব্যবসায়ী নেতা ব্যবসার পরিস্থিতি এবং আগামী প্রান্তিকের মূল্য সংযোজন নিয়েও তার উৎকণ্ঠা প্রকাশ করে জানান, প্রায় প্রতিটি কারখানাকে কম সক্ষমতায় উৎপাদন করতে হচ্ছে, এতে পণ্যের 'ওভারহেড কস্ট' বেড়ে গেছে।

    অপূর্ব বলেন, 'এখন তুলার দাম কমে আসায়– আমরা যদি পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারি– তাহলে তা মূল্য সংযোজন বাড়াতে সহায়ক হতে পারে'।

    তিনি আরও বলেন, এক ডজন টি শার্ট থেকে মাত্র ১ ডলার মুনাফা হলেও- এখন ডিজেল খরচ হিসেবে তাদের বাড়তি এক ডলার ব্যয় করতে হচ্ছে, এতে মুনাফা আরও কমছে।

    বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র টেকসইতা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শেখ এইচ এম মুস্তাফিজ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চরম প্রতিকূলতার মধ্যে আছে পোশাক শিল্প।

    'আমরা যদি, গত বছরের সমান মূল্যের রফতানি করি– তাহলে এখাতের সার্বিক রফতানি প্রবৃদ্ধি নেগেটিভ হবে। কারণ গত বছরের সমান মূল্য সংযোজন করতে হলে আমাদের আরও বেশি বেশি পণ্য রফতানি করতে হবে'।

    দেশের অন্যতম শীর্ষ আরএমজি রপ্তানিকারক প্রতিষ্ঠান- রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, যেহেতু রফতানিকারকের কাটিং এন্ড মেকিং কস্ট (সিএম) আগের মতোই আছে, সেজন্য পণ্যের রফতানি মূল্য (ফ্রেইট অন বোর্ড বা এফওবি) বাড়লে ভ্যালু অ্যাডিশনের রেট (মূল্য সংযোজন হার) কমবে। আর কমলে ভ্যালু অ্যাডিশনের রেট বাড়বে।

    উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরা যাক কোনো পণ্যের এফওবি ১০০ টাকা আর সেখানে সিএম ২৫ টাকা, অর্থাৎ এখানে সিএম ২৫ শতাংশ। আর এই এফওবি যদি ৮০ টাকা হয়– তাহলে মূল্য সংযোজন হবে ৩১ শতাংশের কিছু বেশি। কেননা সিএম যেহেতু প্রায় অপরিবর্তিত রয়েছে, সেজন্য ভ্যালু অ্যাডিশনের হার বেড়ে গেছে।

    মূল্য সংযোজন কমার পেছনে কাঁচামাল আমদানির উচ্চ খরচকেই প্রধান কারণ বলে তিনিও উল্লেখ করেন।

    তিনি বলেন, বাংলাদেশের যদি স্থানীয়ভাবে বেশি কাঁচামালের যোগান দিতে পারে, তাহলে স্থানীয় মূল্য সংযোজনের হার বাড়বে। এই হারটি নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার জন্য বিশ্ববাজারে দামের অস্থিতিশীলতাকেই দায়ী করেন মাহমুদ হাসান খান।

    তবে তিনি বলেছেন, বর্তমানে কাঁচামালের দাম কিছুটা কম হওয়ায় এসব কাঁচামালে তৈরি করা পোশাক আগামী জানুয়ারি-মার্চে রফতানি হবে। সেজন্য ওই সময়ে মূল্য সংযোজনের হার বেশি হতে পারে।

    একই মতপোষণ করে বিজিএমইএ-র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সিএম একই থাকলেও– ছয় মাস আগের তুলনায় সুতা বা ফ্যাব্রিকের দাম কম রয়েছে। ফলে জানুয়ারিতে এসব কাঁচামালে তৈরি পোশাক রফতানি করা গেলে ওই সময়ে মূল্য সংযোজনের হারও বাড়বে।

    #

    অকা/তৈপোশি/ দুপুর, ২২ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    উৎপাদন ব্যয় বাড়লেও কমেছে তৈরি পোশাকের স্থানীয় মূল্য সংযোজন

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.