Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এলএনজির দাম কমেছে এশিয়ার মার্কেটে

    জুলাই ৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১২ ডলার ৭০ সেন্টে বেচাকেনা হয়েছে। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ১০ সেন্ট। খবর বিজনেস রেকর্ডার।

    এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, কম চাহিদা, সরবরাহ বৃদ্ধি ও পর্যাপ্ত মজুদ জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া ইরান-ইসরায়েলের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় সরবরাহ নিয়ে ঝুঁকির আশঙ্কায় মূল্যবৃদ্ধির প্রবণতাও কমে এসেছে।

    কেপলারের বিশ্লেষক গো কাতায়ামা বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধি, চীন ও দক্ষিণ কোরিয়ায় বাড়তি মজুদের কারণে চলতি সপ্তাহে এলএনজির দাম কমে এসেছে। এছাড়া চীন ও ভারতের শিল্প খাতে নিম্নমুখী চাহিদাও দাম কমার অন্যতম কারণ।’ তিনি জানান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়ায় সম্প্রতি এলএনজির উৎপাদন বেড়েছে। এছাড়া সামনের দিনগুলোয়ও বাজারে দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

    তবে কাতায়ামা জানিয়েছেন, ‘বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন স্থিতিশীল ধারা বজায় রেখেছে। তবু তাপমাত্রা দ্রুত বাড়তে থাকায় প্রাকৃতিক গ্যাস ছাড়া অন্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সে চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। তাপপ্রবাহ অব্যাহত থাকলে স্পট মার্কেটে এলএনজির চাহিদা আবার বাড়তে পারে।’

    এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস ৩ জুলাই আগস্টের সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে প্রায় ১১ ডলার ১৪ সেন্টে। একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৪৪ সেন্ট ছাড় দেয়া হয়েছে।

    আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১১ ডলার ১৯ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১১ ডলার ১৮ সেন্ট।

    এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের আটলান্টিক এলএনজির ম্যানেজার অ্যালি ব্লেকওয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও কাতারে উৎপাদন বৃদ্ধির কারণে এলএনজির সরবরাহ বেড়েছে। এছাড়া বৈশ্বিক এলএনজির বাজারে চাহিদা বৃদ্ধির প্রবণতা না থাকায় সপ্তাহজুড়ে দাম আগের তুলনায় কম ছিল।’

    আর্গাসের ডেপুটি হেড অব এলএনজি প্রাইসিং শিয়াওয়াই ডেং বলেন, অন্যান্য অঞ্চলে চাহিদা কম থাকায় চলতি সপ্তাহে ইউরোপেও দাম বাড়েনি। এদিকে স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় চলতি সপ্তাহে দৈনিক ৪২ হাজার ডলারে নির্ধারণ করা হয়েছে। ●

    অকা/বিঅ/ফর/বিকাল/৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো ইরানের টোল আদায়

    ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

    দুই মাস হতে চললো ইরান যুদ্ধ
    তেলবাণিজ্যের ক্ষতি ৫ হাজার কোটি ডলার

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.