Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ওয়ালটন ব্র্যান্ডের তাকিওন ই-বাইক বাজারে

    সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দেশের ইলেকট্রিক বাইক বা ই-বাইক বাজারে নতুন মাত্রা যোগ করেছে ওয়ালটন। বাংলাদেশের প্রথম বিআরটিএ অনুমোদিত কোম্পানি ওয়ালটন তাদের ই-বাইক সিরিজ ‘তাকিওন’ (TAKYON)-এ যুক্ত করেছে দু’টি নতুন মডেল।

    নতুন যুক্ত হওয়া উন্নত পারফরম্যান্সের ‘ফিউশন ২৫এফজেড’ (FUSION 25FZ) মডেলটি এক চার্জে সর্বোচ্চ ১০০-১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এ ই-বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাইকটিতে ব্যবহৃত হয়েছে ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ৭২ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি এবং ১.২ কিলোওয়াট মতাসম্পন্ন ডিসি ব্রাশলেস মোটর। মাত্র ১০ সেকেন্ডে শূন্য থেকে ১০০ মিটার এক্সেলারেশনের সমতাও রয়েছে এতে। ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম, উন্নত টায়ার এবং ১৪০ কেজি ওজনের এ মডেলটি শহর ও মহাসড়ক উভয় ধরনের রাস্তায় নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। এর দাম রাখা হয়েছে এক লাখ সাতাশি হাজার ৫০০ টাকা।

    অন্য দিকে, ‘লিও ২৫টিওয়ান’ (LEO 25T1) মডেলটি সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিতে চলতে সম। একবার চার্জে বাইকটি ৭০-৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এতে রয়েছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি, যার চার্জিং সময় মাত্র ৬-৮ ঘণ্টা। শক্তিশালী ৮০০ ওয়াট ব্রাশলেস ডিসি মোটরের সাথে ডিস্ক-ড্রাম ব্রেক সিস্টেম ও উন্নত সাসপেনশন রাইডারকে দেবে নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা। মাত্র ৮৯ কেজি ওজনের এ মডেল সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লোড বহনে সম। মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ছিয়াশি হাজার ৮৫০ টাকা।

    ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ই-বাইক বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা তাকিওন ই-বাইক নিয়ে এসেছি। নগর ও গ্রামীণ জীবনের যাতায়াতকে আরো সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে ওয়ালটনের তাকিওন ই-বাইক হতে পারে এক অনন্য সমাধান। ইতোমধ্যেই ওয়ালটনের ই-বাইক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশের গ্রাহকদের জন্য আমরা নতুন দু’টি মডেল নিয়ে এসেছি। চলতি বছরের মধ্যে আরো অনেক ই-বাইক বাজারে আসবে।

    তিনি জানান, গ্রাহকরা সহজ কিস্তি সুবিধায়ও বাইকগুলো ক্রয় করতে পারবেন। বাংলাদেশ জুড়ে ওয়ালটন প্লাজা, অনুমোদিত ডিলার শপ এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltonplaza.com.bd/global-product/list/e-bike?uid=C-JYG8YM&type=category&from=megamenu&isIgnoreFilterOption=true) নতুন তাকিওন ই-বাইক পাওয়া যাচ্ছে। সাথে থাকছে ওয়ালটনের নির্ভরযোগ্য ওয়ারেন্টি এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/পবা/সখবি/ফর/রাত/৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    সরকারি শুল্ক-কর ছাড়েও কমেনি নিত্যপণ্যের দাম

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    মালয়েশিয়ায় চিকিৎসায় নতুন সুবিধা পেলো শান্তা লাইফের গ্রাহকরা

    সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.