Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    জুলাই ১, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ লেইস প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ জুন) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসরাত জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেয়ার গুরুত্ব তুলে ধরেন।

    প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

    আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।

    অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুবেল মাহমুদ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, খাদেম রাইয়ান মোহাম্মদ সাদিদ, জাফরুল ইসলাম প্রমুখ।

     

    সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

    কৃষি গাছ পরিবেশ

    এই বিষয়ে আরও সংবাদ

    মালয়েশিয়ায় চিকিৎসায় নতুন সুবিধা পেলো শান্তা লাইফের গ্রাহকরা

    সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    ১১০ কোটি ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

    বাংলাদেশ ই-মোবিলিটি সামিট ২০২৬
    নিরবচ্ছিন্ন বিদ্যুতের সংকটে ধীরগতির ইভি শিল্প

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ইকুয়েডর কোচের পদত্যাগ

    জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত জয়া আহসান

    জুনে আট মাসের সর্বনিম্নে রেমিট্যান্স

    ক্যাশলেস অর্থনীতির নতুন যুগে বাংলাদেশ

    মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’
    ব্যাংক-টু-ব্যাংক ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা

    সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক

    আজ থেকে বাধ্যতামূলক ই-চালান

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    ইউরোপের বাজারে চাপে বাংলাদেশ

    ঋণ-আমানত সুদ ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

    দুই দফা বৃদ্ধির পর কমল ফার্নেস অয়েলের দাম

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে বাজেট পাস

    সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস
    অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

    বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে গ্রাহক লেনদেন

    ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

    সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

    টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.