Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে রাঘববোয়ালদের বিরুদ্ধে : অর্থ উপদেষ্টা

    সেপ্টেম্বর ৮, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরো দৃশ্যমান হবে।’

    রাজধানীর আগারগাঁওয়ে ৭ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) এক সভায় অংশ নেন সালেহউদ্দিন আহমেদ।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর বলেন, ‘রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটা প্রাথমিক উদ্যোগ। এরপর তদন্ত হবে। তদন্তে দোষ পেলে বিচারের উদ্যোগ নেয়া হবে। আর এসব কাজ বাস্তবায়ন হবে দ্রুততম সময়ের মধ্যে।’

    সম্প্রতি এক সিদ্ধান্তে কালো টাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘কালো টাকার বিষয়ে এনবিআর সরাসরি ব্যবস্থা নেবে। যাদেরই অপ্রদর্শিত আয় পাবে, তাদেরই ধরবে।’

    এক সাংবাদিক নিত্যপণ্যের উচ্চমূল্য সম্পর্কে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দাম যে একেবারে কমেনি, তা নয়। চট করে তো সমাধান হবে না। আস্তে আস্তে কমে আসবে। এরই মধ্যে কিছু উদ্যোগ নেয়া হয়েছে, যেমন আলু ও পেঁয়াজে শুল্ক কমানো হয়েছে।’

    তিনি আরো বলেন, ‘যারা বাজার কারসাজি করে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশও দেয়া হয়েছে। পণ্য সরবরাহের মাঝখানে থাকা বাড়তি হাতগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। এজন্য নিয়মিত বাজার তদারক করা হবে। তবে পণ্য উৎপাদনকারীরা যেন ন্যায্যমূল্য পান, সেটাও দেখা প্রয়োজন।’

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অস্থিরতা কমাতে মালিক ও শ্রমিকপরে সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। ●

    অকা/আখা/ফর/রাত/৮ সেপ্টেম্বর, ২০২৪ আগস্ট

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কঠোর ব্যবস্থা রাঘববোয়াল

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.