Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক কারখানায়

    সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৪২ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। এতে পোশাক শিল্পাঞ্চলে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। সব পোশাক কারখানা খুলে দেয়ার মাধ্যমে এ খাতে চলমান অস্থিরতার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    খাত সংশ্লিষ্টরা বলছেন ২৫ সেপ্টেম্বর সকাল থেকে শান্তিপূর্ণভাবে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকেরা। এতে সাভার, গাজীপুরে বেশির ভাগ তৈরী পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। এ ছাড়া আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিল।

    কর্মস্থলে যোগ দিয়ে পোশাকশ্রমিকরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তারা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এখন দাবিমানায় খুশি। তারা আশা করছেন, শান্তিপূর্ণভাবে এখন সবাই কাজ করতে পারবেন।

    আওয়াজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক এবং সম্মেলিত গার্মেন্টশ্রমিক ফেডারেশনের ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার বলেন ঢাকা, আশুলিয়া, সাভার এবং গাজীপুরের সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। তবে আশুলিয়ায় তিনটি কারখানা বন্ধ রয়েছে। বন্ধ তিনটি কারখানার মধ্যে দু’টি কারখানা আজ খুলে দেয়া হবে বলে তিনি জানান।
    তিনি বলেন যেসব কারখানা বন্ধ রয়েছে তা আসলে শ্রমিক অসন্তোষের কারণে নয়। এসব কারখানা আর্থিকভাবে সমস্যার মধ্যে রয়েছে। এজন্য এসব কারখানা খুলতে সময় নেয়া হচ্ছে বলে তিনি মনে করেন।

    দেশের পোশাক খাতের চলমান অস্থিরতা নিরসনের জন্য ২৪ সেপ্টেম্বর সচিবালয়ে সরকার, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ নিয়ে কথা বলেন নেতারা। শ্রমিক নেতা কুতুব উদ্দিন আহমেদ বলেন, সুযোগ পেলেই যেন অস্থিরতা তৈরি না করা হয় এজন্য সবাইকে কাজ করতে হবে। কোনো দাবি থাকলে অস্থিরতা তৈরি না করে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর, আগস্টের শেষ দিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, শ্রম আইন সংশোধনসহ ১৮ দফা দাবি তাদের। তবে এই বিক্ষোভে বিদেশী ইন্ধনের কথাই বারবার বলে এসেছেন খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাসও ছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, কষ্ট হলেও সব কিছু বিবেচনা করে দাবি মেনে নিতে সম্মত হয়েছেন মালিকরা। শ্রমিকদের কোনো দাবি থাকলে, রাস্তায় না নেমে মালিকদের সাথে আলোচনার জন্য তিনি আহ্বান জানান।

    শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘কারখানায় স্থিতিশীল পরিবেশ ফেরাতে ১৮ দফা মেনে নিয়েছেন মালিকরা। বিগত সরকারের সময়ে শ্রমিকদের দমিয়ে রাখা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর থেকে সব পোশাক কারখানা খুলছে। দৈনিক হাজিরা বিলের সাথে আরো ২২৫ টাকা করে পাবেন শ্রমিকরা। ন্যূনতম মজুরি কার্যকারিতা নিয়ে বিজিএমইএ কাজ করবে। রেশনিং হিসাবে শ্রমঘন এলাকায় ন্যায্য দামে নিত্যপণ্য বিক্রি হবে। স্থায়ী রেশনিংয়ের ব্যবস্থা হবে। নিম্নতম মজুরিকে কেন্দ্র করে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত শ্রমিকদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার হবে। হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে।’

    তিনি বলেন, ‘ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যা সমাধান হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সমস্যাগুলোও সমাধান করা হবে। মালিক-শ্রমিক কোনো পক্ষ থেকে অসহযোগিতা থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

    শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কারখানা খুলে দেয়ার কারণে পোশাক শ্রমিকরা সকাল ৮টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ কয়েকটি কারখানা। তবে কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি।

    বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কিছুদিন ধরেই পোশাক খাতে বিভিন্ন কারণে শ্রমিক আন্দোলন চলছে। সব দাবি পর্যালোচনা করে দেখা যায় শ্রমিকদের ১৮ দফা দাবি গুরুত্বপূর্ণ। ফলে শিল্প মন্ত্রণালয়ে মালিকপক্ষ, শ্রমিক ও সরকারের বৈঠকে সব দাবি মেনে নেয়া হয়। এর একটি যৌথ ঘোষণাও দেয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলে পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। আশা করছি, এখন শিল্পাঞ্চলে সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে।

    শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: সারোয়ার আলম বলেন, ২৫ সেপ্টেম্বর সার্বিক পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। তবে কয়েকটি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। সেগুলোও খুলে দেয়া হবে। এছাড়া পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে চারটি ইপিজেডের। বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বেশির ভাগই আর্থিক সঙ্কটের কারণে বন্ধ। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় এক হাজার ৮৬৩টি কলকারখানা রয়েছে। যার বেশির ভাগই পোশাক কারখানা।

    গাজীপুর শিল্পাঞ্চল-২ এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গাজীপুরে আজ ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেডও একটি। তাদের শ্রমিকরা এক মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। ●

    অকা/তৈপোশি/ফর/সকাল/২৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পোশাক কারখানা

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সমাজের জবাবদিহি রক্ষায় শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.