Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কৃত্রিম মুনাফায় বোনাস বন্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর বিধিনিষেধ

    ডিসেম্বর ১০, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, শ্রেণিকৃত ঋণ বৃদ্ধি এবং মুনাফা বিকৃতি—এই তিনজনিত চাপে দুর্বল হয়ে পড়েছিল। ঠিক এই প্রেক্ষাপটে কর্মীদের উৎসাহ বোনাস প্রদানের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা ব্যাংকগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে—কৃত্রিম মুনাফা দেখিয়ে বা আর্থিক দুর্বলতা আড়াল করে আর বোনাস দেওয়া যাবে না। এতে ব্যাংকগুলোর আর্থিক শৃঙ্খলা জোরদার হবে এবং নির্বাহী সিদ্ধান্তগুলো আরও সতর্ক ও জবাবদিহিমূলক হবে বলে মনে করা হচ্ছে।

    সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক প্রকৃত আয়-ব্যয় বিবেচনায় অর্জিত নিট মুনাফার ভিত্তিতেই বোনাস দিতে পারবে। অর্থাৎ শুধু হিসাবের খাতায় লাভ দেখানো চলবে না—নগদ প্রবাহ, আয়ের গুণগত মান, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে বাস্তব অগ্রগতি থাকতে হবে। পুঞ্জীভূত মুনাফা, যা অতীত বছরের সঞ্চিত লাভ, সেখান থেকেও বোনাস দেওয়া যাবে না—যা অতীতে বেশ কিছু ব্যাংক নিয়মিত করত।

    এ ছাড়া মূলধন ঘাটতি, নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনে ঘাটতি, কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া বিলম্বিত ছাড় সুবিধা থাকলে—সে ব্যাংকের বোনাস বন্ধ থাকবে। এই তিনটি শর্ত বাস্তবে অনেক ব্যাংককেই সরাসরি অযোগ্য করে দেবে; কারণ শেয়ারবাজারে তালিকাভুক্ত ও বেসরকারি ব্যাংকগুলোর বড় অংশই এখনও পুঁজিঘাটতি বা প্রভিশন ঘাটতির বোঝা বহন করছে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে—শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলে বোনাস নিষিদ্ধ। অর্থাৎ ঋণের ঝুঁকি ব্যবস্থাপনায় প্রকৃত উন্নতি না ঘটলে ব্যাংকগুলো আর কর্মীদের পুরস্কৃত করতে পারবে না। এটি ব্যাংক পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনাকে অনুপ্রাণিত করবে খেলাপি ঋণ কমানো এবং বাস্তব পুনরুদ্ধারে মনোযোগ দিতে।

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে আলাদা করে ২০২৫ সালের নির্দেশিকা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে, কারণ এসব ব্যাংক দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি, মূলধন ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে গভীর ঝুঁকিতে রয়েছে।

    খাতসংশ্লিষ্টদের মতে, এ নির্দেশনা কার্যকর হলে ব্যাংকগুলোর একটি বড় অংশ বোনাস দিতে পারবে না। বর্তমানে অনেক ব্যাংক বছর শেষে নানা ছাড় সুবিধা নিয়ে বা হিসাব সাজিয়ে বোনাস দেয়—যা এখন বন্ধ হয়ে যাবে। এতে স্বল্পমেয়াদি অসন্তোষ তৈরি হলেও দীর্ঘমেয়াদে এটা ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সামগ্রিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ ব্যাংকিং খাতে স্বচ্ছতা বাড়ানো, ঝুঁকি নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং কৃত্রিম মুনাফা দেখিয়ে পুরস্কার দেওয়ার সংস্কৃতি বন্ধ করা—এই তিনটি উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের অভিমত। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্পর্কের টানাপোড়েন কাটাতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

    অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

    প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত

    ‘র’ প্রধান পরাগ জৈন কেন ঢাকায়

    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে নীতিমালা

    ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্পর্কের টানাপোড়েন কাটাতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

    অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

    প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত

    যে চার শিক্ষার কথা জানালেন জোভান

    ‘র’ প্রধান পরাগ জৈন কেন ঢাকায়

    ‘আন্ধার’-এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে নীতিমালা

    ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.