Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ৫ বৈশাখ, ১৪৩৩ | ১৮ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কে হচ্ছেন প্রগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা?

    সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণUpdated:সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    চৌধুরী মোঃ শাহেদ ●

    দেশের তৃতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তার শূন্য পদে কে নির্বাচিত হতে যাচ্ছেন? পত্রিকায় পরপর ২ বার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অবশেষে পর্ষদ সদস্যগণ রাজধানী কাকরাইলস্থ প্রধান কার্যালয়ে ২৫ সেপ্টেম্বর বিকেলে নির্বাচিত ৪ জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেন বলে জানা গেছে। এরা হলেন গোল্ডেন লাইফ ইননিওরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী, দীর্ঘদিন এমডি হিসেবে বাইরে থাকা সাবেক প্রধান বীমা নির্বাহী এম. সোলায়মান হোসেন, ৪টি জীবন বীমা কোম্পানির প্রাক্তন মুখ্য নির্বাহী কর্মকর্তা আবু মুসা সিদ্দিকী এবং সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আসলাম রেজা।

    কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নির্বাচনের জন্য বিকেলে অনুষ্ঠিত সাক্ষাৎকার গ্রহণকারীদের মধ্যে সরাসরি উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাকির হোসেন, এনডিসি, পিএসসি, উদ্যোক্তা পরিচালক ও কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিজ্ঞ বীমা ব্যক্তিত্ব এম. এ. করিম, নিরপেক্ষ পরিচালক ড. তাজরীনা ফারাহ্, এম শোয়েব চৌধুরী, ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ, এমবিই এবং উদ্যোক্তা পরিচালক জাকারিয়া আহাদ। শেষের ২ জন পরিচালক লন্ডন থেকে জুমে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রার্থীদের নানা প্রশ্ন করেন।

    দেনায় জর্জরিত এবং সময়মত বীমা দাবী পরিশোধে ব্যর্থ প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড বিগত কয়েক মাসে নানা অপ্রীতিকর ঘটনায় আলোচিত এবং বিতর্কিত। করোনায় মৃত্যুমুখ থেকে ফিরে আসা এবং অক্সিজেন সিলেন্ডার নিয়ে কাজ করা মুখ্য নির্বাহী কর্মকর্তা অভিজ্ঞ প্রধান বীমা নির্বাহী অজিত চন্দ্র আইচের ৩ বছরের চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩০ জুন। দায় পরিশোধের জন্য উপযুক্ত তহবিল না পাওয়া এবং আইন বিভাগসহ প্রশাসনের একাধিক বিভাগের দায়িত্বে থাকা বিতর্কিত কোম্পানি সচিব জহির উদ্দিনের অনিয়ম ও অযাচিত হস্তক্ষেপের কারণে তিনি ১৮ জুন কোম্পানি থেকে আনুষ্ঠানিকভাবে হাসিমুখে বিদায় নেন। শ্রী আইচ কোম্পানি সচিব জহির উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করে কোম্পনি ত্যাগ করেন। বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (লাইফ) কামরুল হাসানের সঙ্গে বিরোধে জড়িয়ে ভারপ্রাপ্ত এমডি জহির উদ্দিন ব্যাপক আলোচিত হন। মাত্র কয়েকদিন তিনি ভারপ্রাপ্ত এমডি থাকলেও পুঁজি বাজারের পাবলিক কোম্পানিটির অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করে। নতুন পর্ষদ ৩০ জুন কোম্পানি সচিব জহির উদ্দিন ও প্রধান হিসাব কর্মকর্তা আলী হোসেনকে চাকরিচ্যুত করে। পর্ষদ থেকে অন্তর্বর্তিকালে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয় ডিএমডি শাহ জাহান আজাদীকে।

    জানা গেছে, কোম্পানিটিতে বর্তমান দায়ের চেয়ে তহবিল অনেক কম। বকেয়া মিটানো এবং মেয়াদীর্ত্তীণ দাবী পরিশোধের বর্তমান অংক ২২০ কোটি টাকা। অথচ তহবিল আছে আনুমানিক ১৭০কোটি টাকা। পরিচালকদের কেউ কেউ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তহবিল দিতে নানা সময় অসম্মতি প্রকাশ করেছেন। সময়মত দাবী পরিশোধ করতে না পারায় মাঠ পর্যায়ের নিয়োজিত কর্মকর্তা ও কর্মীগণ বিভিন্ন জায়গায় অপদস্ত হচ্ছেন। গত ১০ বছরে মালিকদের রেষারেষি ও ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ ঘনঘন মুখ্য নির্বাহী কর্মকর্তা পাল্টানোর কারণে কোম্পানিটির স্বাভাবিক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

    খবরটি তৈরি করার সময় নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, সাক্ষাৎকারদাতা প্রার্থীর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর আগামী মুখ্য নির্বাহী কর্মকর্তা চূড়ান্ত করতে আজ (২৬ সেপ্টেম্বর) বিকেলে পর্ষদ বসেছে। এখনও সভা চলছে।

    নির্ভরযোগ্য একটি সূত্র অর্থকাগজকে জানায়, চারজন প্রার্থীর মধ্যে প্রগ্রেসিভ লাইফের নতুন এমডি হিসেবে আমজাদ হোসেন খান চৌধুরীর নাম শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। এরপর রয়েছেন এম. সোলায়মান হোসেন এবং আবু মুসা সিদ্দিকী। কে হচ্ছেন কোম্পানিটির পরবর্তি মুখ্য নির্বাহী কর্মকর্তা? সে দিকে মুকিয়ে আছে দেশের জীবন বীমা খাতের সংশ্লিষ্টরা। ●

    অকা/জীবীকো/বিপ্র/ সন্ধ্যা, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.