Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    জুলাই ২৮, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (এমএসএমই) উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার বেশি স্বল্পসুদে ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এসএমই ফাউন্ডেশনের দুটি পৃথক কর্মসূচির আওতায় উদ্যোক্তারা ৮ থেকে ৯ শতাংশ সুদে ঋণ পাবেন। উৎপাদনমুখী শিল্প, কৃষিভিত্তিক উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিনির্ভর ব্যবসাকে অগ্রাধিকার দিয়ে এ ঋণ বিতরণ করা হবে।

    মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    তিনি জানান, এসএমই ফাউন্ডেশনের রিভলভিং তহবিলের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় প্রায় ২৯৫ কোটি টাকা বিতরণ করা হবে। এ কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার হবে ৮ শতাংশ। কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

    এ ছাড়া, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সহায়তায় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)-এর সঙ্গে আরেকটি চুক্তির আওতায় কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তাদের জন্য ১৪৫ কোটি টাকার ঋণ দেওয়া হবে। এ কর্মসূচিতে ঋণের সুদের হার ৯ শতাংশ এবং একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

    জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ

    উপদেষ্টা জানান, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ হবে চার বছর। গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধা থাকবে এবং এরপর ৪৮টি সমান মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে।

    নারী ও উৎপাদন খাতে বিশেষ অগ্রাধিকার

    ঋণ বিতরণ নীতিমালা অনুযায়ী, মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের এবং ২০ শতাংশ এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত থাকবে। একই সঙ্গে মোট ঋণের ন্যূনতম ৬০ শতাংশ উৎপাদন খাতে বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে।

    যারা অগ্রাধিকার পাবেন

    সরকার জানিয়েছে, রফতানিযোগ্য ও আমদানি-বিকল্প পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ, নারী উদ্যোক্তা, পিছিয়ে থাকা অঞ্চলের উদ্যোক্তা, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার সবুজ উদ্যোগ এবং বিদেশফেরত অভিবাসীরা এ ঋণ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।

    যেসব ব্যবসা ঋণের আওতায় থাকবে না

    তবে মুদি দোকান, ওষুধ ও হার্ডওয়্যার বিক্রির মতো প্রচলিত খুচরা ব্যবসা এবং পরিবেশদূষণকারী কোনো ব্যবসা এই ঋণ সুবিধার আওতায় আসবে না।

    সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পসুদে এ ঋণ কর্মসূচি বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুঁজির সংকট কমবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উৎপাদন ও রফতানিমুখী শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে নারী উদ্যোক্তা, কৃষিভিত্তিক শিল্প এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগের সম্প্রসারণে এ তহবিল গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    সর্বশেষ হালনাগাদ 2 weeks আগে

    উদ্যোক্তা ঋণ সরকার

    এই বিষয়ে আরও সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.