Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চলতি হিসাবের ঘাটতি ৮৫ শতাংশ কমেছে, বড় ভূমিকা রেমিট্যান্সে

    মে ৭, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও চলতি হিসাবের ঘাটতিতে স্বস্তির ইঙ্গিত দিয়েছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসের তথ্যে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই-মার্চ সময়ে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৬৫৯ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে ঘাটতি কমেছে ৮৫ শতাংশ বা প্রায় ৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
    বিশ্লেষকদের মতে, এই ঘাটতি হ্রাসের মূল চালিকা শক্তি ছিল রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রবাসী আয়ে এই সময়ে এসেছে ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি। শুধুমাত্র মার্চ মাসেই ঈদকে কেন্দ্র করে এসেছে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “রফতানি যেমন বেড়েছে, রেমিট্যান্সও বেড়েছে। এই দুই খাত ভালো করায় চলতি হিসাবের ঘাটতি উল্লেখযোগ্য হারে কমেছে।”
    তবে সব দিকেই ইতিবাচক চিত্র নেই। ফাইনান্সিয়াল অ্যাকাউন্টে উদ্বৃত্ত বেড়ে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছালেও বিদেশি সরাসরি বিনিয়োগ (FDI) কমে দাঁড়িয়েছে ৮৬১ মিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরে ছিল ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “ট্রেড ও প্রাইমারি অ্যাকাউন্টে ঘাটতি থাকলেও রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহের কারণে চলতি হিসাব মোটামুটি ভালো অবস্থানে যাচ্ছে। তবে হুন্ডিসহ অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠানো এবং আউটফ্লোয়ে কঠোরতা ‘এরোরস অ্যান্ড অমিশন’ বাড়াচ্ছে, যা আমাদের রেকর্ডিং ব্যবস্থার দুর্বলতা নির্দেশ করে।”
    বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাস শেষে সামগ্রিক ব্যালান্স অব পেমেন্টের ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ০৭ বিলিয়ন ডলার। আগের বছর এই ঘাটতি ছিল ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। অর্থাৎ ঘাটতি কমেছে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার।
    এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও সামান্য বৃদ্ধি পেয়েছে। মার্চ শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার। সব মিলিয়ে চলতি হিসাবের ঘাটতির হ্রাস ও রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিলেও বিনিয়োগ প্রবাহ ও আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ●
    অকা/ব্যাংখা/দুপুর/ ৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.