অর্থকাগজ প্রতিবেদন ●
আসন্ন ঈদুল আজহা উপলে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ হওয়ার কথা ছিল ২২ মে সন্ধ্যায়। এ নিয়ে ঢাকায় সচিবালয়ে বৈঠকও হয়েছে। তবে এ বৈঠকে দাম নির্ধারণ হয়নি। কারণ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অন্য ব্যস্ততার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, আসন্ন কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা বৈঠকে উপস্থিত না হতে পারায় দাম চূড়ান্ত হয়নি। ২৫ মে দাম ঘোষণা করা হবে।

এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ দেশব্যাপী ৭০ হাজার টন লবণ সরবরাহ করবে শিল্প মন্ত্রণালয়। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, মোট লবণের মধ্যে ৩০ হাজার টন দেয়া হবে বিনা মূল্যে।

বৈঠক সূত্রে জানা গেছে, অন্যান্যবারের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে চায় সরকার। প্রয়োজনে কাঁচা চামড়ার রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

গত বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকা, যা তার আগের বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। অন্যদিকে গত বছর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকা, যা তার আগের বছর ছিল ৪৫ থেকে ৪৮ টাকা।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বছরে দেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয় ১২২ কোটি মার্কিন ডলারের। তবে ২০২৩-২৪ অর্থ বছরে তা কমে হয় ১০৪ কোটি ডলার। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১০ মাস জুলাই-এপ্রিলের প্রবণতা অবশ্য আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে একটু ভালো।

এদিকে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির অনুরোধ জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে চিঠি পাঠানোর চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ে ২১ মেও কোরবানির পশুর চামড়া সংরণ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর কোরবানির ঈদের পর ১৫ দিন স্থানীয় পর্যায়ে চামড়া সংরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ●

অকা/শিবা/ফর/সন্ধ্যা/২৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 10 months আগে

Leave A Reply

Exit mobile version