Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর একই গ্রুপের আরেক ম্যাচে দুর্দান্ত জয়ে আসর শুরু করল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। প্রথমে গোল হজম করলেও তারা চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে।

    মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়াম বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ‘এ’ গ্রুপের দল দুটি। যেখানে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল দক্ষিণ কোরিয়া। নিজের চতুর্থ আসরে কোরিয়ানদের নেতৃত্ব দিতে নামা ৪০ বছর বয়সী তারকা সন হিউং-মিনও একের পর এক আক্রমণ করছিলেন। তবে তিনি গোল পাননি।

    চেক প্রজাতন্ত্রকে অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি ৫৯ মিনিটে এগিয়ে দেওয়ার পর দ. কোরিয়ার পক্ষে একটি গোল করেছেন হোয়াং ইন-বম এবং ওহ হিউয়ান-গিউ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ান দেশটি। বিপরীতে ২০ বছর পর হার দিয়ে বিশ্বকাপে প্রত্যাবর্তন হলো চেক প্রজাতন্ত্রের।

    বিশ্বকাপে এখন সর্বশেষ সাত আসরে নিজেদের প্রথম ম্যাচে কেবল একবারই হেরেছে কোরিয়ানরা। সবমিলিয়ে বিশ্বকাপে তাদের জয় আট ম্যাচে। এর মধ্যে ২-১ ব্যবধানে জয় পাওয়া চার ম্যাচেই তারা প্রথমে গোল হজম করেছিল। এ ছাড়া চেকিয়ার বিপক্ষে এই ম্যাচের আগে বিশ্বকাপের মূলপর্বে দক্ষিণ কোরিয়ার আগের ৭ জয়ের ৬টিই ছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি জয়।

    দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচটি অবশ্য প্রথমার্ধে গোলশূন্য সমতায় ছিল। গোলের সুযোগ তৈরি হলেও কেউ ফিনিশিং দিতে পারেনি। বিরতির পর আক্রমণ বাড়ে উভয় শিবিরে। ৫৯ মিনিটে চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি ডিফেন্ডার ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন। চেক প্রজাতন্ত্রের উল্লাসের লাগাম টেনে ৮ মিনিটের মাথায় হোয়াং ইন-বম কোরিয়ানদের সমতায় ফেরান। চেক ডিফেন্ডার রবিন হ্রানাচকে কাটিয়ে গোলরক্ষক মাতেয় কোভারের ওপর দিয়ে বল তুলে দেন তিনি।

    চেকিয়ারা আবারও লিডে ফিরছিল ৭৭তম মিনিটে। টমাস সৌচেক ফ্রি-কিক থেকে বল জালে পাঠানোর পর আরেক সতীর্থে অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। তিন মিনিট বাদে দারুণ ক্রস বাড়ানো বল পেয়ে কয়েক গজ দূর থেকে শট নেন ওহ হিউয়ান-গিউ। বল গোলরক্ষক কোভারের হাতে লেগে দূরের কোণ দিয়ে জালে জড়ায়।

    দক্ষিণ কোরিয়ার পরের ম্যাচে ১৮ জুন মেক্সিকোর বিপক্ষে। একই দিনে আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়া ফিফা ফুটবল বিশ্বকাপ

    এই বিষয়ে আরও সংবাদ

    সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    জাতীয় মিল্ক চকোলেট দিবস আজ
    এক টুকরো মিল্ক চকোলেট, এক মুঠো আনন্দ

    আগে রিটার্ন, কম কর; দেরি করলেই জরিমানা

    আবার কমলো স্বর্ণের দাম

    বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা

    নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনকে কার্যকর করা

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক

    সকালটা হোক প্রশান্তির

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.