Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    জুলাই ২১, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়েছে ফাইনালেই। স্পেনের কাছে হারের একদিন পর অবশেষে নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পরাজয়ের বেদনা স্বীকার করলেও পুরো টুর্নামেন্টে দলের লড়াই নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দনও জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

    নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘এই কষ্ট অনেক বড়। এই ক্ষত সারতে সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোই মনে রাখতে চাই। যেসব ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি, শেষ পর্যন্ত লড়াই করেছি এবং নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছি, সেসব মুহূর্তই আমাদের শক্তি হয়ে থাকবে।’

    তিনি আরও বলেন, ‘পুরো দেশের সমর্থন এবং এই দলের কঠোর পরিশ্রমের কারণেই আমরা আবারও বিশ্বের সেরাদের কাতারে জায়গা করে নিতে পেরেছি। আজ হয়তো আমরা এই অর্জনের মূল্য পুরোপুরি বুঝতে পারছি না। তবে টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা ছোট কোনো সাফল্য নয়।’

    সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি লিখেছেন, ‘প্রত্যেকটি শুভেচ্ছা, ভালোবাসা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমরা আবারও পুরো দেশকে একত্রিত করতে পেরেছি। সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগাভাগি করেছি। আর বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে আন্তরিক অভিনন্দন।’

    ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত লড়াই করেছে। নকআউট পর্বে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও নাটকীয়ভাবে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের দারুণ প্রত্যাবর্তনে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় দলটি।

    তবে শিরোপা নির্ধারণী ম্যাচে লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের বিপক্ষে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় লা রোহা।

    এই জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে স্পেন। পাশাপাশি ইউরোপীয় দল হিসেবে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়ে তারা। অন্যদিকে, শিরোপা হারালেও টানা দুই বিশ্বকাপে ফাইনাল খেলার কৃতিত্ব নিয়ে মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে মেসির আর্জেন্টিনা।

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    ফুটবল বিশ্বকাপ মেসি

    এই বিষয়ে আরও সংবাদ

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    মাত্র ১৯ বছর বয়স, ১৯ নম্বর জার্সি এবং ১৯ জুলাই বিশ্বকাপ জয়ের গল্প ইয়ামালের

    গোল-অ্যাসিস্ট ছাড়াই গোল্ডেন বল পেলেন রদ্রি

    গোল্ডেন গ্লাভস স্পেনের উনাই সিমনের

    বিশ্বকাপ না জিতেও ইতিহাস এমবাপ্পের, টানা দুই আসরে গোল্ডেন বুট

    বিশ্বকাপের মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    মামলার জট কমাতে মধ্যস্থতা: এখন দরকার বাস্তব প্রয়োগ

    গুদাম ভরা, কিন্তু মানুষের স্বস্তি মিলবে কবে?

    জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    রেমিট্যান্সের স্বস্তি, বাণিজ্যের শঙ্কা

    প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার, ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে

    শেষ পর্যন্ত হিন্দু রীতিতেই বিয়ে করেন সোহেল-সীমা

    ফের একসঙ্গে শাকিব-হৃদয়, আসছে ‘নিঃস্ব’

    গ্যাস সংকট সমাধানে বাপেক্সের বড় উদ্যোগ
    তিন নতুন কূপে মিলতে পারে ৭১১ বিসিএফ গ্যাস

    বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

    ভরিতে সোনার দাম বাড়ল ১,৬৩৩ টাকা

    বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ কত?

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.