Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জিডিপি প্রবৃদ্ধি কমে শেষ প্রান্তিকে ৩.৯১ শতাংশ

    অক্টোবর ২৮, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত অর্থ বছরের (২০২৩-২৪) চতুর্থ ও শেষ প্রান্তিকের ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩.৯১ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকের চেয়ে অনেক কমেছে। ওই সময় ছিল ৬.৮৮ শতাংশ বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শেষ প্রান্তিকের প্রতিবেদনে এই তথ্য ২৮ অক্টোবর প্রকাশ করেছে। বিবিএস বলছে, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ। এখানে জিডিপির আকার চলতি মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে ১৩ লাখ ৭৮ হাজার ৩৬১ কোটি ২০ লাখ টাকায় এবং স্থির মূল্যে এই আকার আট লাখ ৭০ হাজার ৯৯৫ কোটি ৮০ লাখ টাকা।

    বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯১ শতাংশ। ওই অর্থ বছরই তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫.৪২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৪.৭৮ শতাংশ এবং প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৬.০৪ শতাংশ। যেখানে তার আগের বছর ২০২২-২৩-এর এই প্রবৃদ্ধি চতুর্থ প্রান্তিকে ছিল ৬.৮৮ শতাংশ, তৃতীয় প্রান্তিকে ছিল ৩.০২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৭.০৫ শতাংশ এবং প্রথম প্রান্তিকে ছিল ৬.২৫ শতাংশ। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ২০২৩-২৪ অর্থ বছরের জিডিপির চূড়ান্ত হিসাব দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    বিবিএসের হালনাগাদ তথ্য জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৭ শতাংশ। আর ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে যা ছিল ৬.৫৫ শতাংশ। ফলে প্রবৃদ্ধি কমেছে। ২০২২-২৩ অর্থ বছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.২২ শতাংশ, ৩.৮৩ শতাংশ ও ১.৯২ শতাংশ। যেখানে গেল ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম প্রান্তিকে ০.৩৫ শতাংশ। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে কমে ৪.০৮ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে কমে ৫.১৬ শতাংশে এসেছে।

    একইভাবে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.৯৮ শতাংশ। যেখানে তার আগের ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে ছিল ১০.১৬ শতাংশ। গত ২০২২-২৩ অর্থ বছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল প্রথম প্রান্তিকে ৫.৮০ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ১০.৫৫ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে ৬.৯১ শতাংশ। এখানে ২০২৩-২৪ অর্থ বছরে কমেছে শেষ দু’টি প্রান্তিকে। প্রথম প্রান্তিকে ৮.২২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ২.৯১ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে ৬.২৫ শতাংশ।

    আর পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি কমে হয়েছে ৩.৬৭ শতাংশ। আগের ২০২২-২৩ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারে ছিল ৪.৮২ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল প্রথম প্রান্তিকে ৯.৪৩ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৬.৩৭ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে ১.৪৫ শতাংশ। যেখানে গেল ২০২৩-২৪ অর্থ বছরে কমে প্রথম প্রান্তিকে ৫.০৭ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৫.৭৮ শতাংশ ও তৃতীয় প্রান্তিকে বেড়ে ৩.৮১ শতাংশ হয়েছে।

    তথ্যের ব্যবধানের ব্যাখ্যা দিয়ে বিবিএস বলছে, আইএমএফের নিদের্শনা অনুযায়ী কোনো কোয়ার্টারের জিডিপির প্রথম প্রাক্কলনের সময় হালনাগাদ সব তথ্য-উপাত্ত বিদ্যমান থাকে না। ফলে পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য-উপাত্তের প্রাপ্তিতে তা সংশোধনের প্রয়োজন হয়। এতে পূর্ববর্তী কোয়ার্টারের প্রবৃদ্ধিতে কিছুটা পার্থক্য পরিলতি হয়। এ ছাড়াও বিশেষভাবে উল্লেখ্য যে, চতুর্থ কোয়ার্টারে এসে ত্রৈমাসিক হিসাবে অনেক হালনাগাদ তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। এতে করে সঙ্গত কারণে বিবিএস কর্তৃক বাৎসরিক ভিত্তিতে প্রাক্কলিত এবং ইতঃপূর্বে প্রকাশিত ২০২৩-২৪ অর্থ বছরের জিডিপির সাময়িক হিসাবের সাথে একই অর্থ বছরের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে প্রাক্কলিত চার কোয়ার্টারের সম্মিলিত জিডিপির পার্থক্য রয়েছে। ●

    অকা/আখা/ফর/রাত/২৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন – ২০২৫ উদযাপন

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.