Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জীবন বীমার কথিত টিপি বন্ধ করা জরুরি – বদরুল আলম খান

    ডিসেম্বর ১৫, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ● চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খানের মতে, দেশের জীবন বীমা শিল্পকে বাঁচাতে হলে কথিত টিপি (টানা পলিসি) বন্ধ করতে হবে। তিনি ক’দিন আগে রাজধানীর রাজউক এভিনিউস্থ’ কোম্পানির প্রধান কার্যালয়ে তাঁর দফতরে বসে অর্থকাগজ প্রতিনিধির কাছে এ অভিমত ব্যক্ত করেন। তিনি জীবন বীমা ব্যবসায়ে বিরাজমান ৩টি সুনিদিষ্ট সমস্যার বিষয় উল্লেখ করেন। এগুলো হলো- টিপি, প্রথম বর্ষ প্রিমিয়ামে একশ’শতাংশের ওপরে কমিশন প্রদান এবং কর্মীর দ্রুত কোম্পানি পরিবর্তন।

    তিনি অর্থকাগজকে বলেন, বীমা ব্যবসা করে লাভ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। উল্লেখিত সমস্যাগুলো নিরসনে তাঁর প্রস্তাবিত মতামত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেন। তিনি বলেন, আমরা চাই- বীমা খাতের প্রসার ও প্রবৃদ্ধি হোক। কিন্তু টিপি, প্রিমিয়াম আয়ে প্রথম বর্ষের অতিরিক্ত প্রদান এবং অনিয়ম ও প্রতারণা করে দ্রুত কোম্পানি থেকে সরে পড়া বন্ধ না হলে দেশের বীমা খাত ভবিষ্যতে বিপর্যয়ের মুখে পড়বে। জীবন বীমার পলিসি বিক্রিতে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তাঁর প্রস্তাব হলে ৮০ শতাংশ কমিশন প্রদান। কোম্পানি টাকা হাতে পাওয়ার শর্তে প্রথমে নগদ ২০ শতাংশ সংগ্রহকারিকে প্রদান এবং বাকি ৬০ শতাংশ নবায়ন আসার পরে কিস্তিতে প্রদান। এ ক্ষেত্রে বীমাকর্মীকে প্রয়োজনে বাকি ৬০ শতাংশের ওপর সুদ প্রদান করা হবে। বীমা কর্মকর্তা বা কর্মীকে সংশ্লিষ্ট কোম্পানিতে কমপক্ষে ৩ বছর থাকতে হবে। এ ক্ষেত্রে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। যে কোন বীমা কর্মকর্তা বা কর্মীকে দায়বন্ধতার আওতায় আনতে হবে। কেননা, প্রতারণা ও অনিয়ম করে ছাড়পত্র ছাড়াই অন্য কোম্পানিতে যোগদান তা গোটা খাতের জন্য অশুভকর! যমুনা লাইফের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর পেশাগত সাংগঠনিক কাঠামো হওয়া প্রয়োজন। কর্তৃপক্ষের প্রধান মানে চেয়ারম্যান পদটি যেহেতু সাংবিধানিক, তার কথা আলাদা! সদস্য, নির্বাহী পরিচালক ও পরিচালক থেকে শুরু করে নিচের পদটি বীমা সংশ্লিষ্ট হওয়া অতীব জরুরি। বীমা এজেন্টকে অবশ্যই শিক্ষিত হওয়া প্রয়োজন। অর্থকাগজকে তিনি আরও জানান, বৃহৎ পরিসরে আমাদের দেশে বীমা পেশার প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেই! কেন্দ্রীয় ব্যাংকের মতো সরকারিভাবে বীমা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব তিনি করেছেন। ●

    অকা/সাবীখা/ দুপুর, ১৫ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সারা পৃথিবীতেই টাকার বিনিময়ে বই ছাপা হয় – মাহ্‌রুখ মহিউদ্দীন

    লাভ কম করব কিন্ত গ্রাহক ঠকাব না – ব্রিগ্রেডিয়ার জে. (অব.) ড. আনোয়ার শফিক

    এনআরবি ইসলামিক লাইফের লক্ষ্যস্থল এবার মেটলাইফ – কিবরিয়া গোলাম মোহামাদ

    গ্রন্থ নীতিমালা প্রণয়ন না হলে প্রকাশনা শিল্প উন্নয়ন অসম্ভব – প্রকাশক ও মুক্তিযোদ্ধা মিলন নাথ

    জেনিথ ইসলামী লাইফে বিনিয়োগ বেড়েছে ৯ কোটি টাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.