চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কম সময়ের জন্য অতি সম্প্রতি ২টি নতুন মেয়াদী বীমা চালু করেছে। ৩ বছরের মেয়াদী বীমায় মাত্র ২৯৭৫ টাকা এবং ৫ বছরের মেয়াদী বীমায় মাত্র ৪৬২৫ টাকা প্রদান করে নতুন বীমা পরিপত্রের সুযোগ গ্রহণ করতে পারবে গ্রাহক। এ ক্ষেত্রে গ্রাহকের বয়স সীমা ১৮ থেকে ৬২ বছর। স্বাভাবিক মৃত্যুতে গ্রাহক ৫০ হাজার, দুর্ঘটনাজনিত মৃত্যুতে সর্বোচ্চ এক লাখ টাকা পাবেন। গ্রাহক দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণবাবদ সর্বোচ্চ ৩০ হাজার টাকা পাবেন। এছাড়াও বীমা পরিকল্প দু’টিতে গ্রাহকের দুর্ঘটনাজনিত নানা সুবিধা ছাড়াও হাসপাতাল ভর্তির বিষয়ে চিকিৎসা সুবিধা রয়েছে।
পরিকল্পের প্রথম বছর প্রিমিয়ামের ১৫ শতাংশ কর রেয়াত রয়েছ গ্রাহক নির্ধারিত রোগে প্রথম বছর মারা গেলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাবে না। এইডস, আত্মহত্যা, অপঘাত বা অবৈধ কর্মকাণ্ডজনিত মৃত্যু এ পরিকল্পের আওতার বাইরে থাকবে। এছাড়াও জেনিথ হেলথ কার্ডের মাধ্যমে শ’য়ের অধিক হাসপাতাল ও ডায়ানষ্টিক সেন্টারে গ্রাহক ১০ থেকে ৪০ শতাংশ ছাড় পাবে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/বীখা/ বিকেল, ১৫ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

