Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জেনিথ লাইফ ও ইয়োর ক্যাম্পাসের মধ্যে চুক্তি

    ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আধুনিক, সাশ্রয়ী এবং শিক্ষার্থীবান্ধব ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করতে সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইয়োর ক্যাম্পাস এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের আর্থিক সুরক্ষা প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করবে।

    জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইতোমধ্যে দেশের ৬টি বিশ্ববিদ্যালয়ে তাদের ইন্স্যুরেন্স কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করছে। স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করার ফলে তারা শিক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আস্থা অর্জন করেছে।

    অন্যদিকে, ইয়োর ক্যাম্পাস বাংলাদেশে ২৬ টি বিশ্ববিদ্যালয়ে তাদের আধুনিক ও ইনোভেটিভ সেবা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ৭৫,০০০-এরও বেশি শিক্ষার্থীকে “শিক্ষার্থী-কেন্দ্রিক”বিভিন্ন স্মার্ট সেবা প্রদান করছে, যা তাদের ক্যাম্পাস জীবনের প্রতিদিনকার অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে।

    ণঙটজ ওহংঁৎধহপব সেবা, যা ইয়োর ক্যাম্পাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষার্থীদের জন্য একটি সাশ্রয়ী এবং সহজলভ্য ইন্স্যুরেন্স পলিসি প্রদান করছে। শিক্ষার্থীরা এই সেবার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষিত হতে পারবেন। ইন্স্যুরেন্স পলিসি তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে তারা আংশিক অক্ষমতা, দুর্ঘটনাজনিত মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, এবং অসুস্থ্যতা বা দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয়ের মতো জরুরি পরিস্থিতিতে সুরক্ষা পেতে পারে। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই ইন্স্যুরেন্স সেবা নিয়ে কাজ করবে বিধায় এ সার্ভিসের কোয়ালিটি, বীমা দাবি নিষ্পত্তি, ২৪/৭ সাপোর্ট, খোঁজ-খবর নেয়া ইত্যাদি বিষয়ে ইয়োর ক্যাম্পাস যথেষ্ঠ প্রতিশ্রুতিবদ্ধ।

    এই সেবা আওতায় আছে-
    ➢ অসুস্থ্যতা বা দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় : শিক্ষার্থীরা অসুস্থ্যতায় বা যেকোনো দুর্ঘটনা ঘটলে চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা পাবেন।
    ➢ আংশিক অক্ষমতা : যদি কোনো দুর্ঘটনা বা অঘটনের কারণে শিক্ষার্থীর আংশিক অক্ষমতা হয়, তবে তারা একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাবেন।
    ➢ দুর্ঘটনাজনিত মৃত্যু : দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
    ➢ স্বাভাবিক মৃত্যু : যদি কোনো শিক্ষার্থী স্বাভাবিক মৃত্যুর শিকার হন, তবে তাদের পরিবারের জন্য জীবন বীমা প্রদান করা হবে।

    ইয়োর ক্যাম্পাসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মিলজার রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং জেনিথ লাইফের পক্ষে এস এম নুরুজ্জামান, সিইও এবং সেক্রেটারী জেনারেল-বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও সিআরও মো. ইসতিয়াক উদ্দিন এবং জেনিথ লাইফের এস ভিপি মোঃ শাহাদাত হোসেন এবং ভিপি মোঃ আনোয়ার হোসেন সরকার।

    জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন,“শিক্ষার্থীদের সুরক্ষায় কাজ করতে পেরে আমরা আনন্দিত। ইয়োর ক্যাম্পাসের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সেবাকে আরও বিস্তৃত এবং ফলপ্রসূ করবে। আমরা সর্বোচ্চ দ্রুত এবং দক্ষতার সাথে শিক্ষার্থীদের ক্লেইম সেটেল করে থাকি। আমাদের উপর ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা ও বিশ্বাস স্থাপিত হয়েছে। পর্যায়ক্রমে, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”

    ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান বলেন,“ইয়োর ক্যাম্পাস সবসময় শিক্ষার্থীদের জীবন সহজ এবং উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ইনোভেটিভ আইডিয়াগুলো ইতোমধ্যে শিক্ষার্থীদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং ঝুঁকিমুক্ত ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।” খবর বিজ্ঞপ্তির ●

    অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    নয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন

    ইনসেপ্টার বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.