Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলারের দাম বেড়ে যাওয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোয় ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেয়েছে

    আগস্ট ১৫, ২০২৩ ৬:১১ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশে ডলারের তীব্র সংকট ও টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোয় ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে মূলধন ঝুঁকিও। ব্যাংকগুলোয় ডলারের জোগান কমে যাওয়ায় এবং আমদানি ও বৈদেশিক ঋণ পরিশোধের বিপরীতে ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিনিময় হারের ঝুঁকির মাত্রাও বেড়েছে। এসব খাতে আগে এত ঝুঁকি ছিল না। বরং রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় ডলারের প্রবাহ বেশি ছিল। ফলে ব্যাংকগুলোয় অতিরিক্ত তারল্যের প্রবাহ ছিল।
    রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে দেখা যায়, শুধু বিনিময় হারের অস্বাভাবিক আচরণের কারণে ব্যাংকগুলোয় ঝুঁকির মাত্রা ২৯ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। সার্বিকভাবে ঝুঁকির মাত্রা বেড়েছে ১ দশমিক ০১ শতাংশ। ব্যাংকগুলোর মোট সম্পদের বিপরীতে ওই হারে ঝুঁকির সৃষ্টি হয়েছে।

    ডলার সংকট ও ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের দিক থেকে শীর্ষ ৫ ব্যাংক ৪৩ দশমিক ৮১ শতাংশ ঝুঁকিতে আছে। এগুলোর কারণে পুরো বাজারে ঝুঁকি রয়েছে ১২ দশমিক ৮৫ শতাংশ। শীর্ষ ১০ ব্যাংকের বিনিময় হারের ঝুঁকি ৬৮ শতাংশ। এগুলোর কারণে বাজারের ওপর ঝুঁকি রয়েছে ২০ শতাংশ। বাকি ব্যাংকগুলো শতভাগ ঝুঁকিতে রয়েছে। এগুলোর কারণে মার্কেটে ঝুঁকি রয়েছে সাড়ে ২৯ শতাংশ।

    বিনিময় হারের চাপের কারণে ব্যাংকগুলোর মূলধন চার্জ (ঝুঁকির বিপরীতে সংরক্ষিত মূলধনের পরিমাণ) ১ হাজার ৬০ কোটি টাকা থেকে বেড়ে ২০২২ সালে ১ হাজার ৩৬০ কোটি টাকা বেড়েছে। এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোর মূলধন চার্জ বেড়েছে ৩০০ কোটি টাকা।

    প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক সংকট ও ডলারের দাম বেড়ে যাওয়ায় বিনিময় হারে বাড়তি চাপের সৃষ্টি হয়। আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোয় ডলারের চাহিদা বাড়ে। এর বিপরীতে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহে নিুগতির কারণে ডলার আয় কমে যায়। ফলে ব্যাংকগুলোকে বৈদেশিক দায়দেনা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হয়। এতে কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা মেটাতে গিয়ে তারল্যের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিলের মাধ্যমে ব্যাংকগুলোকে আবার তারল্যের জোগান দিয়েছে। ফলে ২০২২ সালে মানি মার্কেটে কোনো পদ্ধতিগত তারল্যের চাপের সম্মুখীন হয়নি। ওই বছরে বাংলাদেশ ব্যাংক রেপো, স্পেশাল রেপো এবং লিকুইডিটি সাপোর্ট ফ্যাসিলিটির মাধ্যমে ব্যাংকগুলোকে ব্যাপকভাবে তারল্যের জোগান দিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক মন্দার ঢেউ বাংলাদেশেও বেশ ভালোভাবেই এসেছে। এর প্রভাবে ঋণের সুদের হার বাড়াতে হচ্ছে। এতে ব্যাংকগুলোয় ঝুঁকির মাত্রাও বেড়েছে। পাশাপাশি বেড়েছে মূলধন ঝুঁকির মাত্রা। ব্যাংকের খেলাপি ঋণ বাড়ায় ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে যাচ্ছে। এর বিপরীতে প্রভিশন রাখার বাধ্যবাধকতাও বাড়ছে। ফলে ব্যাংকগুলোর পুঁজি ও রিজার্ভ বা সংরক্ষিত তহবিলের একটি অংশ নন পারফর্মিং সম্পদে (যে সম্পদ থেকে কোনো আয় আসে না) পরিণত হচ্ছে, যা ব্যাংকগুলোর জন্য ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক স্থানীয় এবং আন্তর্দেশীয় দুই ক্ষেত্রেই সাইবার নিরাপত্তার হুমকি পর্যবেক্ষণ করে চলেছে। এতে লেনদেনের মাত্রা এবং যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেওয়া হচ্ছে।

    দেশের বৈদেশিক মুদ্রা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ বাজার ২০২২ সালে একটি মাঝারি মানের স্থিতিশীলতা প্রদর্শন করেছে। যদিও বিনিময় হারের পরিমিত ওঠানামায় বাংলাদেশি টাকা যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে একটি অবমূল্যায়িত হয়েছে বছরজুড়ে। এতে রপ্তানি খাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়লেও আমদানি ব্যয়ে চাপ বেড়েছে। একই সঙ্গে ২০২২ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত ব্যাংকিং খাতে সম্পদ, দায় এবং আনুষঙ্গিক দায়, বৈদেশিক মুদ্রার খাতে আয় আগের বছরের তুলনায় কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক পরিস্থিতিতে ডলারের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়ায় রিজার্ভের ওপর চাপ বেড়েছে। ফলে রিজার্ভ নিুমুখী হয়েছে। রিজার্ভ দিয়ে বৈশ্বিক চাপ আরও মোকাবিলা করার প্রস্তুতি নিতে হবে। কেননা এখনো বৈদেশিক মুদ্রা আয় দিয়ে চলতি ব্যয়সহ আগের দায় মেটানো সম্ভব হচ্ছে না। তবে চাপের প্রবণতা কিছুটা কমে আসছে। ধীরে ধীরে তা আরও কমে যাবে।

    এদিকে ডলারের দাম ২০২১ সালের শেষদিকের ৮৫ টাকা ২০২২ সালের শেষদিকে তা বেড়ে হয়েছে ১০৪ টাকা। এখন তা আরও বেড়ে হয়েছে ১০৯ টাকা।

    অকা/ ব্যাংখা/ দুপুর, ১৫ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ডলারের দাম বেড়ে যাওয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোয় ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেয়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.