Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলার আরও ব্যয়বহুল হবে

    জুলাই ৩০, ২০২৩ ৪:৩৫ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমস দেশটির মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আবারও নীতি সুদের হার বাড়িয়েছে। এই দফায় নীতি সুদের হার বাড়াল দশমিক ২৫ শতাংশ। ফলে এখন সুদের এ হার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে সাড়ে ৫ শতাংশে উন্নীত হলো।

    সূত্র জানায়, এর প্রভাবে আন্তর্জাতিক অঙ্গনে ডলারের দাম আরও বেড়ে যাবে। এর প্রভাব পড়বে বাংলাদেশেও। ফলে এ দেশেও ডলারের দাম আরও বাড়তে পারে। ডলার সংকট মোকাবিলায় বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর কোনো বিকল্প নেই।

    কিন্তু এ খাতে আয় বাড়ানো যাচ্ছে না। উল্টো খরচ বেড়ে যাচ্ছে। এদিকে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী বা ডলারের প্রবাহ কমানোর মুদ্রানীতি অনুসরণ করছে। এর আওতায় সুদের হার বাড়ানো হচ্ছে। গত ১৬ মাসে মোট ১১ দফা নীতি সুদের হার বাড়ানো হয়েছে।

    ফলে স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোও সুদের হার বাড়িয়ে ডলারকে ব্যয়বহুল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ৬ মাস মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার এখন বেড়ে ৫ শতাংশের ওপরে উঠে গেছে। দেড় বছর আগে এর সুদের হার ছিল ১ শতাংশের কম।

    এর প্রভাবে আন্তর্জাতিক অঙ্গনে ডলারের দাম বাড়ছে। পাশাপাশি বাংলাদেশে ডলার সংকট ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে গেছে। গত দেড় বছরে ডলারের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি বেড়েছে।

    যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার বাড়িয়ে এখন গত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এ হার গত বছরের শুরুতে এক শতাংশের নিচে ছিল। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এপ্রিল থেকে তাদের নীতি সুদের হার বাড়তে থাকে।

    যা এখনো অব্যাহত রয়েছে। আগামীতে এ হার আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ। চলতি বছরের মধ্যে এ হার আরও দশমিক ২৫ শতাংশ বাড়ানো হতে পারে।

    সূত্র জানায়, এর প্রভাবে আন্তর্জাতিকভাবেই ডলারের দাম আরও বাড়বে। ইতোমধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলও ডলারের দাম আরও বাড়ার আভাস দিয়েছে। বাংলাদেশে ডলারের দাম বেড়ে এখন আমদানিতে ১০৯ টাকার বেশি দরে ডলার বেচাকেনা হচ্ছে। নগদ ডলার বিক্রি হচ্ছে ১১১ থেকে ১১২ টাকায়।

    তিন মাস বা ছয় মাস মেয়াদি আগাম ডলার বিক্রি হচ্ছে ১১৩ থেকে ১১৪ টাকায়। এদিকে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় সেভাবে বাড়ছে না। আমদানি নিয়ন্ত্রণ করা হলেও তা বেশিদিন নিয়ন্ত্রিত রাখলে দেশের আমদানিনির্ভর ব্যবসা-বাণিজ্যে আরও নেতিবাচক প্রভাব পড়বে।

    এ বিবেচনায় আমদানিতে কিছুটা শিথিলতা দেখাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বৈদেশিক ঋণ পরিশোধের চাপও বেশি। ফলে আগামীতে ডলারের দাম আরও বাড়তে পারে।

    যুক্তরাষ্ট্রের নীতি সুদের হার বাড়ানোর ফলে বৈদেশিক ঋণের সুদের হারও বেড়ে যাবে। ফলে দেশ বৈদেশিক ঋণ কম নেবে। এছাড়া মুডিস ও এসএন্ডপি গ্লোবাল সম্প্রতি বাংলাদেশের বৈদেশিক ঋণমান কমানোর ফলে এখন ঋণও কম মিলবে। যেগুলো পাওয়া যাবে তার বিপরীতে বাড়তি সুদ দিতে হবে।

    এদিকে ফেডারেল রিজার্ভ আরও আভাস দিয়েছে, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে নীতি সুদের হার আরও বাড়ানো হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। গত আগস্টে এটি বেড়ে সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশে গিয়েছিল। এ হার তারা আগামী বছরের মধ্যে ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

    অকা/ব্যাংখা/সকাল, ৩০ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ডলার আরও ব্যয় বহুল হবে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.