Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল

    আগস্ট ১৯, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবদেন>

    ডেঙ্গুর ভয়াবহতা যেন দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৫৩ রোগী। মশাবাহিত এ রোগে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২৫ হাজার ৬০১ জন। আক্রান্তদের মধ্যে ৩৮.৩ শতাংশ নারী।

    এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের। তাদের দেওয়া তথ্য আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে একজন ঢাকা, একজন ময়মনসিংহ, একজন খুলনায় মারা গেছে। আর জানুয়ারি থেকে ডেঙ্গুতে মারা গেছে ৭৪ ব্যক্তি। মৃতদের ৫৮ দশমিক ১ শতাংশ নারী।

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোহাম্মদ ইকবাল আগামীর সময়কে বলেন, ‘বর্ষা মৌসুমে মশার প্রজনন বেশি থাকে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে বর্ষাকাল প্রলম্বিত হলে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়ে। তখন অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর দেখা মিলতে পারে। এমনকি গত কয়েক বছর ধরে এই প্রবণতা দেখা গেছে।’

    অপরদিকে সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী। গতকাল সোমবার বিএমইউর এ ব্লক অডিটরিয়ামে ‘ডেঙ্গু ২০২৬ : আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন উপাচার্য।

    সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু সবচেয়ে বেশি ঢাকায়। এরপরে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে রোগী বেশি। সম্প্রতি খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রোগীর তুলনায় মৃত্যু বাড়ছে ময়মনসিংহেও।

    সর্বশেষ হালনাগাদ 19 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    লাইফ বীমা কোম্পানির সিইওদের সনদ ও নিয়োগের তথ্য চেয়েছে আইডিআরএ

    সামাজিক দায়বদ্ধতায় ইনার হুইল আরুণ্য ক্লাবের বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    লাইফ বীমা কোম্পানির সিইওদের সনদ ও নিয়োগের তথ্য চেয়েছে আইডিআরএ

    সামাজিক দায়বদ্ধতায় ইনার হুইল আরুণ্য ক্লাবের বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম

    জ্বালানি-অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করবে বাংলাদেশ-কাতার

    ভারতে সর্বোচ্চ সম্মান পাবেন তারেক রহমান: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

    ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল

    শেখ হাসিনাকে ঘিরে বিরোধ, ঝুঁকিতে ঢাকা-দিল্লি সম্পর্ক

    দুই কার্গো এলএনজি কিনবে সরকার

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ

    অর্থবছরের সময়কাল বদলাচ্ছে সরকার

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.