অর্থকাগজ প্রতিবেদন 
পুঁজি বাজারের উন্নয়নে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ যেমন : করপোরেট বন্ড, সুকুক ইত্যাদি বিশেষ ভূমিকা রাখতে পারে। সরকারও এই বন্ড মার্কেটের উন্নয়নের জন্য তৎপর এবং তারা বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ।

১৯ মার্চ বিএসইসির উদ্যোগে ‘বন্ড বা সুকুক ইস্যুকরণের েেত্র কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্টির ভূমিকা’ শীর্ষক এক সভা আয়োজিত হয়। বিএসইসির কমিশনার ফারজানা লালারুখের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সভার সূচনা হয়। বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত ওই সভায় ট্রাস্টির ভূমিকা পালনকারী বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংক ইত্যাদি সংশ্লিষ্ট প্রতষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বিএসইসি’র মূল কাজ হচ্ছে কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং বাজারকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। বন্ড বাজারের সুষ্ঠু পরিচালনা এবং উন্নয়নের েেত্র ট্রাস্টির বিশাল ভূমিকা রয়েছে। বন্ড বাজারের বিনিয়োগকারীদের স্বার্থকে রার গুরুদায়িত্ব রয়েছে ট্রাস্টির ওপর। এ জন্যই বন্ড বাজারের ভালো পারফর্ম করা এবং এর ভবিষ্যৎ অগ্রগতির েেত্র ট্রাস্টির ভূমিকা নির্ধারক বা নির্ণায়ক হিসেবে কাজ করবে। ট্রাস্টি যেন তাদের সঠিক ভূমিকা পালন করতে পারে সেটিই আজকের সভার প্রধান ল্য। বন্ড মার্কেটকে আমরা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে আসতে চাচ্ছি। বন্ড মার্কেট ছাড়া বৈচিত্র্যপূর্ণ পুঁজি বাজার সম্ভব না। আর বন্ড ও সুকুক ইস্যুর ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পুঁজি বাজারের উন্নয়নে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ যেমন: কর্পোরেট বন্ড, সুকুক ইত্যাদি বিশেষ ভূমিকা রাখতে পারে। সরকারও এই বন্ড মার্কেটের উন্নয়নের জন্য তৎপর এবং তারা বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্ত নিচ্ছে। এ ছাড়াও তিনি বিএসইসির তৈরি করা বন্ড ডিফল্ট প্ল্যাটফর্মের কথা উল্লেখ করেন এবং ওই প্ল্যাটফর্মসহ বন্ড বাজারে ট্রাস্টির ভূমিকাসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে মতামত প্রদানের অনুরোধ জানান।

সভায় বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ গোলাম মওলা ‘রোল অব ট্রাস্টি ইন এনসিউরিং কমপ্লায়েন্স ফর বন্ড/সুকুক ইস্যুয়েন্স’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে বন্ড বা সুকুক ইস্যুকরণের েেত্র কমপ্লায়েন্স নিশ্চিতকরণে ট্রাস্টির ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ ছাড়াও সভায় বিএসইসির নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম বিএসইসির তৈরি ‘ডেবট সিকিউরিটিজ রি-পেমেন্ট মনিটরিং সিস্টেমস (ডিএসআরএমএস)’ তথা বন্ড ডিফল্ট প্ল্যাটফর্ম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ইতোমধ্যে পাইলট টেস্টিং চলমান থাকা ওই প্ল্যাটফর্মটির বিভিন্ন দিক তিনি টেস্ট কেস ভিত্তিতে সভায় প্রদর্শন এবং আলোচনা করেন।

এ ছাড়া সভায় অংশগ্রহণকারী অংশীজন প্রতষ্ঠানগুলোর প্রতিনিধিরা আলোচিত বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সভায় সমাপনী বক্তব্যে বলেন, বন্ড বাজারের ওপর বিনিয়োগকারীদের আগ্রহী করতে এবং আস্থা বৃদ্ধিতে ট্রাস্টিসহ সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিএসইসি বন্ড বাজারের জন্য কাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন এবং বাজারের উন্নয়নের জন্য ট্রাস্টির ভূমিকাকে আরো জোরদার করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন।

১৮ মার্চের মতো ১৯ মার্চও দেশের দুই পুঁজি বাজারে সূচকের মিশ্র প্রবণতা দেখা যায়। প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের সামান্য অবনতি ঘটলেও দেশের দ্বিতীয় পুুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমপক্ষে দু’টি সূচকের উন্নতি ঘটে। এ সময় দুই বাজারেই লেনদেনের কমবেশি উন্নতি ঘটে।

ডিএসইর প্রধান সূচকটি ১৯ মার্চ ২ দশমিক ৯৩ পয়েন্ট হারায়। ৫ হাজার ২১০ দশমিক ২৯ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ১৯ মার্চ দিনশেষে ৫ হাজার ২০৭ দশমিক ৩৫ পয়েন্টে স্থির হয়। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে দশমিক ৬৬ ও ১ দশমিক ৩৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টকে সার্বিক মূল্যসূচক ১ দশমিক ৮১ পয়েন্ট হারালেও সিএসই-৩০ ও সিএসইএক্স সূচক যথাক্রমে ৮ দশমিক ১৬ ও দশমিক ১১ পয়েন্ট উন্নতি ধরে রাখে।

ঢাকা শেয়ার বাজারে ১৯ মার্চ লেনদেনের শীর্ষে উঠে আসে শাইন পুকুর সিরামিকস। বেক্সিমকো গ্রুপের এ কোম্পানিটি ১৯ মার্চ ১৩ কোটি ৩৬ লাখ টাকায় ৫৫ লাখ ৯২ হাজার শেয়ার হাতবদল করে। ১৩ কোটি ১২ লাখ টাকায় ৫৩ লাখ ১৬ হাজার শেয়ার বেচাকেনা করে আগের দিনের শীর্ষ কোম্পানি ইন্ট্রাকো নেমে আসে দ্বিতীয় স্থানে। লেনদেনে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে উত্তরা ব্যাংক, ফু ওয়াং ফুড, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইভেন্স টেক্সটাইলস ও ওরিয়ন ইনফিউশন।

অন্য দিকে চট্টগ্রামে লেনদেনের শীর্ষে ছিল উত্তরা ব্যাংক। এ ছাড়া এ তালিকায় উঠে আসা উল্লেখযোগ্য কোম্পানিগুলো ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, লাভেলো আইসক্রিম, বিবিএস ক্যাবলস, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম, স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিটি ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।
দুই বাজারেই মূল্যবৃদ্ধিতে গতকালও মিউচুয়াল ফান্ডের প্রাধান্য পরিলক্ষিত হয়। ঢাকায় মূল্যবৃদ্ধিতে শীর্ষস্থানটি দখলে নেয় প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ১০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে ফান্ডটির। একই হারে মূল্যবৃদ্ধি পেয়ে দিনের দ্বিতীয় স্থানটি দখলে ছিল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। এ ছাড়া দিনের মূল্যবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো ছিল যথাক্রমে এস আলম কোল্ড রোল স্টিলস, শাইন পুকুর সিরামিকস, স্যালভো কেমিক্যালস, শার্প ইন্ডাস্ট্রিজ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও ইভেন্স টেক্সটাইলস।

চট্টগ্রামে মূল্যবৃদ্ধির তালিকার শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ১০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে কোম্পানিটির। এ ছাড়া এস আলম কোল্ড রোল স্টিলস ১০ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ৯ দশমিক ৫৫ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে। এ তালিকায় আরো ছিল মীর আক্তার, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আনোয়ার গ্যালভানাইজিং, শার্প ইন্ডাস্ট্রিজ ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ। ●

অকা/পুঁবা/ফর/রাত/১৯ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 12 months আগে

Leave A Reply

Exit mobile version