Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নয় মাসে সাড়ে ১৫ কোটি টাকার প্লাস্টিক পণ্য রফতানি

    এপ্রিল ৮, ২০২৩ ৭:৫৯ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্যের রফতানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ১৫ কোটি ৪৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রফতানি হয়েছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাড়তি দামেই আন্তর্জাতিক বাজারে এসব পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। মূলত এ কারণেই রফতানিতে এমন প্রবৃদ্ধি এসেছে।

    চলতি মাসে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রফতানি হয়েছে ১৫ কোটি ৪৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ কোটি ৫৪ লাখ ডলার। সে হিসেবে রফতানি বেড়েছে ৩৪ দশমিক শূন্য ৭ শতাংশ। এছাড়া লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ১৫ শতাংশে।

    এ বিষয়ে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ বলেন, ‘এটা আমরা প্রত্যাশাই করেছিলাম। কারণ কাঁচামালের দাম বাড়ার কারণে উৎপাদিত পণ্যের দামও বেড়েছে। ফলে টাকার অংকটাও বেড়ে গেছে। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রফতানির। তবে এখন মনে হচ্ছে এটি ২২ কোটি ডলার ছাড়াবে। আমরা ২০৩০ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানির আশা করছি। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি ১০ শতাংশ বেশি হবে।’

    জুলাই-মার্চ পর্যন্ত পিভিসি ব্যাগ রফতানি হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার। সে হিসেবে পণ্যটির রফতানি ৩৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

    অন্যদিকে নয় মাসে প্লাস্টিক বর্জ্য রফতানি হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ এক্ষেত্রে রফতানি ১৩ দশমিক ১৭ শতাংশ কমে গেছে।

    এর বাইরে অন্যান্য প্লাস্টিক পণ্যের রফতানি ৪৩ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। নয় মাসে এসব পণ্য রফতানি করা হয়েছে ১১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ৮ কোটি ৮ লাখ ডলার।

    দেখা গেছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে রফতানি প্রবৃদ্ধি ছিল কিছুটা কম। এ বিষয়ে বিপিজিএমইএ সভাপতি বলেন, ‘এটা স্বাভাবিক। কোনো মাসে প্রবৃদ্ধি একটু বেশি হবে, কোনো মাসে একটু কম হবে, এটা কোনো বিষয় না। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় এটি কোনো প্রভাব ফেলছে না।’

    বিপিজিএমইএর তথ্য বলছে, দেশে ছোট-বড় মিলিয়ে পাঁচ হাজার কারখানায় প্রায় ১৫ ক্যাটাগরিতে প্লাস্টিক পণ্য উৎপাদন হয়। এর মধ্যে পোশাক খাতের জন্য পলিব্যাগ, হ্যাঙ্গার, প্লাস্টিক ক্লিপ, বোতাম, খেলনাসামগ্রীর মধ্যে পুতুল, বল, ঘরে ব্যবহার্য চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, বিভিন্ন ধরনের রেক, ঝুড়ি, বাথটাব, জগ, মগ, অফিসে ব্যবহার্য পেপারওয়েট, স্কেল, টেবিল, বলপেন, ফাইল কভার অন্যতম। কৃষি খাতের জন্য পাইপ, সাইকেলের যন্ত্রাংশের মধ্যে বাম্পার, হাতলের কভার, ব্যাক লাইট, স্পোক লাইট, মাছ ও ডিম রাখার ঝুড়ি, ভিডিও ও অডিও ক্যাসেট, কম্পিউটারের উপকরণসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যও দেশে তৈরি হচ্ছে।

    চলতি অর্থবছরে প্লাস্টিক পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ২০ কোটি ডলারের, যা গত অর্থবছর ছিল প্রায় ১৩ কোটি ডলার। বাংলাদেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ৯ কেজি। ফলে বিপুল সম্ভাবনা রয়েছে এ বাজারে। অন্যদিকে প্লাস্টিক পণ্যের স্থানীয় চাহিদার প্রায় ৮০ শতাংশই দেশীয় কারখানাগুলো মিটাচ্ছে।●

    অকা/শিখা/ দুপুর, ৮ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.