Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল; প্রধান আকর্ষণ জায়েদ খান

    জুলাই ৩১, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিনোদন প্রতিবেদন> 

    যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের জন্য বাংলা চলচ্চিত্রের নতুন এক উৎসবের দ্বার খুলছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে দেশ-বিদেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে নানা আয়োজন। আর এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

    আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। এতে জায়েদ খানের পাশাপাশি উপস্থিত থাকবেন এক সময়ের জনপ্রিয় জুটি জায়েদ খান ও কাজী মারুফ। প্রায় এক যুগ পর একই মঞ্চে দেখা যাবে তাদের। এছাড়া অংশ নেবেন চিত্রনায়ক ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতিক হাসান।

    আয়োজকদের ভাষ্য, প্রবাসী বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উৎসবটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তারকাদের সঙ্গে মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান উৎসবকে আরও বর্ণাঢ্য করে তুলবে।

    তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

    মূল আয়োজনের আগে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

    ৩০ জুলাই প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

    ৩১ জুলাই প্রদর্শিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইটারনাল জার্নি’, পাশাপাশি মিশুক মনিরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।

    ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। এছাড়া দেখানো হবে রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের ‘শিকড়’।

    ২০ বিভাগে পুরস্কার

    প্রথম আসর হওয়ায় ২০২৩ থেকে ২০২৫—এই তিন বছরের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ২০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।

    এছাড়া বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস, দেশের সিনেমা হল আধুনিকায়ন এবং চলচ্চিত্র প্রদর্শনের নতুন সংস্কৃতি গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ স্টার সিনেপ্লেক্স এবং সেরা ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকি বিশেষ সম্মাননা পাবে।

    আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

    বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ-কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল।

    আয়োজকদের মতে, শক্তিশালী অভিনয়, দীর্ঘ কর্মজীবন এবং বাংলা চলচ্চিত্রে অনন্য অবদানের জন্যই তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

    প্রবাসে বাংলা চলচ্চিত্রের নতুন সেতুবন্ধন

    উৎসবের আয়োজকদের আশা, এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা চলচ্চিত্রের পরিচিতি আরও বাড়বে। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের একটি শক্তিশালী সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি হবে।

    সর্বশেষ হালনাগাদ 2 weeks আগে

    চলচ্চিত্র জায়েদ খান নিউইয়র্ক

    এই বিষয়ে আরও সংবাদ

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    ​মঞ্চে শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.