Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণের ষষ্ঠ কিস্তি আটকে রাখছে আইএমএফ

    অক্টোবর ২১, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশের জন্য ঋণের ষষ্ঠ কিস্তি স্থগিত রাখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসে সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার নিশ্চয়তা পেলেই পরবর্তী কিস্তির অর্থ ছাড় করা হবে।

    চুক্তি অনুযায়ী, এই কিস্তিতে বাংলাদেশ পাওয়ার কথা প্রায় ৮০ কোটি ডলার। তবে চলমান সংস্কার বাস্তবায়নের ধীরগতি এবং নতুন সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট না হওয়ায় আইএমএফ আপাতত অর্থ ছাড়ে অনাগ্রহ দেখিয়েছে।

    সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। বৈঠকে সংস্থাটি জানায়, চলতি ডিসেম্বরের মধ্যে কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও নির্বাচনের আগে তা সম্ভব নয়।

    গভর্নর বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন স্থিতিশীল, ডলার বাজারও নিয়ন্ত্রিত। আইএমএফের নীতিসহায়তা গুরুত্বপূর্ণ হলেও তাদের অর্থ ছাড়া দেশ চলতে পারবে।

    অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফ যদি অতিরিক্ত শর্ত চাপায়, বাংলাদেশ তা মেনে নেবে না। দেশের অর্থনীতি এখন আগের মতো সংকটে নেই।

    সংশ্লিষ্টদের মতে, নির্বাচনকে সামনে রেখে আইএমএফ এখন তাদের সংস্কার শর্ত বাস্তবায়নে কূটনৈতিক চাপ তৈরি করছে। নির্বাচনের আগে ঋণ না ছাড়ার অর্থ, আন্তর্জাতিক অঙ্গনে এই বার্তা দেওয়া যে বাংলাদেশ শর্ত মানছে না। ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েই ঋণ ছাড় করতে চায় সংস্থাটি।

    এর আগে ২০০১ সালেও নির্বাচনপূর্ব সময়ে আইএমএফ একইভাবে চাপ প্রয়োগ করেছিল। পরবর্তীতে ২০২২ সালে জ্বালানি ও মুদ্রানীতিতে কঠোর শর্ত আরোপ করে সরকারকে তেল ও গ্যাসের দাম বাড়াতে বাধ্য করেছিল, যার প্রভাবে দেশে মূল্যস্ফীতি বেড়ে যায়।

    এদিকে, ঋণের ষষ্ঠ কিস্তির শর্ত পর্যালোচনার জন্য আগামী ২৯ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। তারা দুই সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে এবং সফর শেষে সদর দফতরে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করবে। কিস্তি ছাড়ের সিদ্ধান্তে এই প্রতিবেদনটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২১৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। রেমিট্যান্স ও রফতানি আয় ইতিবাচক প্রবণতায় রয়েছে, আমদানি ব্যয়ও নিয়ন্ত্রিত। ফলে চলতি হিসাব ঘাটতি নেই বললেই চলে।

    ২০২২ সালের বৈশ্বিক অর্থনৈতিক চাপে সরকার আইএমএফের কাছে সহায়তা চায়। ২০২৩ সালের জানুয়ারিতে সংস্থাটি ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে, যা পরবর্তীতে ৫৫০ কোটি ডলারে উন্নীত হয়। এর মধ্যে পাঁচ কিস্তিতে ইতোমধ্যে ৩৬০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

    অর্থনীতিবিদদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইএমএফ ঋণ কর্মসূচি পুনরায় সক্রিয় করবে। তবে সংস্কার বাস্তবায়নে গতি না এলে ভবিষ্যতে তহবিল ছাড় আরও কঠিন শর্তের মুখে পড়তে পারে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    ডিজিটাল ঋণ বিতরণে নতুন ইতিহাস
    ১০ হাজার কোটি টাকার ন্যানো লোন দিলো সিটি ব্যাংক-বিকাশ

    বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.