দেশের বৃহত্তম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমাপত্র বিপণনকারী ২০২০ সালের শীর্ষ ১০ জন দাপ্তরিক কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় কাওরান বাজারস্থ এনএলআই টাওয়ারে বীমাপত্র বিপণনকারী দাপ্তরিক কর্মকর্তাদের নিয়ে এক প্রণোদনামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ¦ মোরশেদ আলম, এম পি। মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, প্রধান হিসাব কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, এফসিএ এবং পুরস্কৃরপ্রাপ্ত ৩ জন কর্মকর্তা বক্তৃতা করেন।
প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, ভালো কর্মের ফল আসবেই! সঠিকভাবে কাজ করলে মূল্যায়ন নিশ্চিত যা আপনারা অর্জন করলেন। আমি প্রদীপ জ¦ালাই, সত্য শ^াশ^ত বিষয়টি মাথায় রেখে সাফল্যের জন্য আমাদের কাজ করে যেতে হবে। খবর বিজ্ঞপ্তির

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version