Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    জুন ১২, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। তাতেই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন গিলবার্তো মোরা।

    মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হয় তার। এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।

    মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি এতদিন ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। টানা ৯৬ বছর সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল।

    শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ ফুটবলার এখন মোরা। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলা ফুটবলারদের তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। তার ঠিক ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যার বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে—মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে।

    বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি এই রেকর্ড গড়েন। তালিকার পরের স্থানগুলোতে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।

    অবশ্য বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কিছু নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন তিনি।

    সর্বশেষ হালনাগাদ 16 hours আগে

    পেলে ফিফা বিশ্বকাপ মোরা

    এই বিষয়ে আরও সংবাদ

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    আবাসন খাতে কালো টাকা বিনিয়োগে ফের দায়মুক্তি

    সাংবাদিকতার নামে ভিউ বাণিজ্য, শেষ কোথায়!

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.