Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২৪ চৈত্র, ১৪৩২ | ৮ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পোশাক রফতানিতে যুক্তরাজ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ

    মে ২, ২০২৪ ৬:১৯ পূর্বাহ্ণUpdated:মে ২, ২০২৪ ৬:১৯ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    পোশাক রফতানিতে বাংলাদেশ শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের। তবে, যেসব আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশের রফতানিকারকরা কম মূল্য পেয়ে থাকেন তার মধ্যে যুক্তরাজ্য একটি। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি-অক্টোবরে বাংলাদেশ যুক্তরাজ্যে ১৭৮ দশমিক ৩৯ মিলিয়ন কেজি ও চীন ১৫৯ দশমিক ২৫ মিলিয়ন কেজি পোশাক রফতানি করেছে।

    গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির পরিমাণ কমেছে ৮.৮৩ শতাংশ, একই সময়ে চীনের কমেছে ১১.৩৯ শতাংশ। ২০২২ সালে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ২৩২.৬৮ মিলিয়ন কেজি, যেখানে চীনের ছিল ২২২.৮৩ কেজি।

    কিন্তু, গত বছর যুক্তরাজ্যে খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর সামগ্রিক পোশাক আমদানি কম ছিল। কারণ করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভোক্তারা উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছেন। গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে ব্রিটিশ খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের তৈরি পোশাক আমদানি ১২.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০৪.২০ মিলিয়ন কেজিতে।

    এদিকে বাংলাদেশের পোশাক রফতানিকারকরা ব্রিটিশ খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছ থেকে সর্বনিম্ন দাম পেয়েছে। এর অন্যতম কারণ বাংলাদেশিদের চালানে কম দামি পণ্য ছিল। বিপরীতে চীন ও তুরস্কের মতো অন্যান্য দেশ বেশি দামের পোশাক রফতানি করে ভালো মূল্য পেয়েছে।

    বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তুলনা মূল্য অনুযায়ী, বাংলাদেশের গড় দাম চীনের চেয়ে ২১.৩৯ শতাংশ, তুরস্কের চেয়ে ৩২ শতাংশ ও ভারতের চেয়ে ২৬.৭৫ শতাংশ কম।

    বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, 'যদিও এই তথ্য প্রতিযোগিতার প্রমাণ দেয় না, তবে বাজারের মধ্যম-উচ্চমূল্য পণ্যে ক্যাটাগরিতে আমাদের অনুপস্থিতিকে তুলে ধরে। মধ্যম-উচ্চমূল্যের পণ্য রফতানির জন্য আমাদের কৌশল নির্ধারণ করা উচিত।' তিনি বলেন, যুক্তরাজ্যের পোশাক আমদানিতে আর্থিক মূল্যের দিক থেকে বাংলাদেশের অংশ ২৩ শতাংশ এবং পরিমাণের দিক থেকে ২৮ শতাংশ। মানে এই বাজারে আমাদের এখনো সুযোগ আছে।

    তিনি আরো বলেন, 'এখন পর্যন্ত আমরা খরচ, সময়মতো ডেলিভারি এবং মান ধরে রেখে আমাদের অবস্থান সুরক্ষিত করতে পেরেছি, যা যুক্তরাজ্যের বাজারে প্রতিযোগিতায় আমাদের এগিয়ে রেখেছে।'

    যুক্তরাজ্যে গার্মেন্টস চালানের মূল্যের দিক থেকে বাংলাদেশ চীনের খুব কাছাকাছি। গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে বাংলাদেশ যুক্তরাজ্যে ৩.০১ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৮.৯৮ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি। অন্যদিকে গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে মূল্যের দিক থেকে যুক্তরাজ্যে চীনের তৈরি পোশাক রফতানি ২১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩.১৮ বিলিয়ন ডলারে।

    মহামারির আগে ২০১৮ সালে যুক্তরাজ্যে পোশাক আমদানির পরিমাণ ছিল ১৬.৮৩ বিলিয়ন ডলার এবং ২০১৯ সালে ছিল ১৬.৪৫ বিলিয়ন ডলার। ২০২০ সালে করোনা মহামারি শুরু হলে আমদানি ১৫.৫৪ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। এরপর ২০২১ সালে যুক্তরাজ্যের পোশাক আমদানি আরও কিছুটা কমে ১৪.৩৫ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে, ২০২২ সালে সেখানে পোশাক আমদানি বাড়তে শুরু করে। সে বছর আমদানির পরিমাণ ১৭.৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। যদিও এখনো পরিমাণের দিক থেকে করোনার আগের সময়ের চেয়ে কম।

    আশা করা হয়েছিল ইতিবাচক প্রবৃদ্ধির ধারা ২০২৩ সালেও অব্যাহত থাকবে। কিন্তু, যুক্তরাজ্যের বিশ্বব্যাপী পোশাক আমদানি জানুয়ারি-অক্টোবর সময়ে মূল্যের দিক থেকে ১৬.৪৪ শতাংশ কমে ১২.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    বর্তমানে মূল্যের দিক থেকে বাংলাদেশ যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী। যুক্তরাষ্ট্র ও জার্মানির পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানী গন্তব্য যুক্তরাজ্য। আশা করা যায়, মূল্যের দিক থেকেও বাংলাদেশ শিগগিরই এই বাজারে চীনকে ছাড়িয়ে যাবে।

    তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চীনকে ছাড়িয়ে গেছে এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে ডেনিম রফতানিতে শীর্ষে আছে।

    অকা/পোরযু/ফর/সকাল, ২ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আর্থিক বিজিএমইএ ব্র্যান্ড রফতানি শীর্ষে

    এই বিষয়ে আরও সংবাদ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    মার্চে রফতানিতে বড় ধাক্কা – টানা পতনের অষ্টম মাস

    ইসলামী ব্যাংকে তারল্য সংকট মোকাবিলায় ইন্টারব্যাংক বাজারের উদ্যোগ

    অতি ধনীদের জন্য বাড়তি কর, তামাকেও আসছে মূল্যচাপ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    দেশের জ্বালানি নিরাপত্তা

    মার্চে রফতানিতে বড় ধাক্কা – টানা পতনের অষ্টম মাস

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    ইসলামী ব্যাংকে তারল্য সংকট মোকাবিলায় ইন্টারব্যাংক বাজারের উদ্যোগ

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    রফতানি কমে আমদানির চাপে বাড়ছে বাণিজ্য ঘাটতি

    অতি ধনীদের জন্য বাড়তি কর, তামাকেও আসছে মূল্যচাপ

    জ্বালানি অনিশ্চয়তায় শিল্পের ভরসা: ছাদে ছাদে সৌরবিদ্যুৎ

    অতিরিক্ত তারল্য সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিল উদ্যোগ

    জিরো ওয়েটিং টাইমে ফিরল চট্টগ্রাম বন্দর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    অসময়ে কৃষি ঋণ

    বড় ঋণে বড় ঝুঁকি: ব্যাংক খাতে খেলাপি ঋণের বিস্ফোরণ

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.