Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    জুলাই ২৮, ২০২৬ ১১:৪২ অপরাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৯ টাকায়, যা ২০২৫ সালের প্রথমার্ধে ছিল ২ দশমিক ৩৭ টাকা।

    এ সময়ে মুনাফার বিভিন্ন সূচকেও প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি। প্রতিষ্ঠানটির বাৎসরিক রিটার্ন অন ইক্যুইটি (আরওই) বেড়ে ১২ দশমিক ৩৬ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৫২ শতাংশ হয়েছে। এর ফলে আয় বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির মূলধন ও সম্পদের কার্যকর ব্যবহারও নিশ্চিত হয়েছে।

    একক (স্ট্যান্ডালোন) ভিত্তিতে আইডিএলসি’র গ্রাহক আমানত দাঁড়িয়েছে মোট ১১ হাজার ৪৫৪ কোটি টাকায়। একই সময়ে প্রতিষ্ঠানটির ঋণ পোর্টফোলিও দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬০ কোটি টাকায়। প্রতিষ্ঠানটির মন্দ ঋণের হার (এনপিএল) ২০২৫ সালের প্রথমার্ধের ৪ দশমিক ৫৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে। এটি দেশের আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম। একইসঙ্গে, ১১২ শতাংশ এনপিএল প্রভিশন কভারেজ রেশিও বজায় রেখে ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্কতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যাক্ত করেছে আইডিএলসি।

    আইডিএলসির বহুমুখী ব্যবসায়িক কাঠামোতে থাকা এর সাবসিডিয়ারি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির সামগ্রিক ব্যবসায়িক ফলাফলে ইতিবাচক অবদান রেখেছে। এর মাধ্যমে একটি সমন্বিত আর্থিক সেবাদানকারী প্ল্যাটফর্ম হিসেবে আইডিএলসির সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

    আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক অগ্রগতি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি জুড়ে ফান্ডিং কস্ট নিয়ন্ত্রণ, অ্যাসেট কোয়ালিটি ধরে রাখার চাপ, এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মানানসই সমাধান তৈরিসহ নানা ধরণের চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও ২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি’তে আমাদের মূল লক্ষ্য ছিল অপরিবর্তিত। আমরা একটি শক্তিশালী ব্যালান্স শিট ধরে রাখা, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা, এবং সতর্কতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের সুযোগকে কাজে লাগানোর ওপর প্রাধান্য দিয়েছি, এবং সফল হয়েছি।’

    আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, ‘অ্যাসেট কোয়ালিটি সফলভাবে ধরে রাখার পাশাপাশি ২০২৬ সালের প্রথমার্ধে আমরা যথেষ্ট মুনাফা প্রবৃদ্ধি অর্জনেও সফল হয়েছি, যা আমাদের আরো আশাবাদী করেছে। অগ্রগতির এই ধারা ভবিষ্যতে আইডিএলসি’র ভিত্তিকে আরও শক্ত ও টেকসই করে তুলবে, এটিই প্রত্যাশা।’

    মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত আইডিএলসি করপোরেট হেড অফিসে প্রতিষ্ঠানটির ৩৭০তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনটি অনুমোদন করে।

    ২০২৬ সালের প্রথমার্ধের সমাপ্তিতে আইডিএলসির উল্লেখযোগ্য আর্থিক সূচকঃ ১. সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা: ১৩৭ কোটি টাকা (২০২৫ সালের প্রথমার্ধের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি) ২. গ্রুপের শেয়ারপ্রতি আয় (ইপিএস): ২ দশমিক ৯৯ টাকা (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ২ দশমিক ৩৭ টাকা) ৩.গ্রুপের বাৎসরিক রিটার্ন অন ইকুইটি (আরওই): ১২ দশমিক ৩৬ শতাংশ (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ) ৪. গ্রুপের রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১ দশমিক ৫২ শতাংশ (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ১ দশমিক ৪০ শতাংশ)।

    সর্বশেষ হালনাগাদ 2 weeks আগে

    আইডিএলসি মুনাফা

    এই বিষয়ে আরও সংবাদ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

    শূন্য মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.