Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    জুলাই ৯, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ ডেস্ক

    ২০০৬ সালে দেশে প্রায় ৬৫০টি ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠানের মধ্যে ১২টি ছিল শতভাগ বিদেশি মালিকানাধীন এবং ২০টি যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছিল। বর্তমানে দেশে কয়েক হাজার ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠান থাকলেও বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। এসব পুরনো প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নই এখন প্রধান উদ্বেগের বিষয়।

    এদিকে প্রণয়নাধীন ফ্রেইট ফরোয়ার্ডার্স রুলস-২০২৫-এ পুরনো লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ থাকলেও, লাইসেন্স নবায়নের প্রক্রিয়া স্পষ্ট করা হয়নি। ডেনমার্ক দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স অ্যান্ডার্স বি. কার্লসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান লাইসেন্সধারীদের নতুন বিধিমালায় স্বীকৃতি দেওয়া হলেও তারা আগের নিয়মে লাইসেন্স নবায়নের সুযোগ পাবেন কি না, তা পরিষ্কার নয়।

    দূতাবাস অনুরোধ করেছে, নতুন আবেদনকারীদের জন্য নির্ধারিত কঠোর শর্ত যেন আগে থেকেই বৈধভাবে পরিচালিত বিদেশি প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য না করা হয়। তাদের মতে, এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় অনেক প্রতিষ্ঠান এনবিআরের কাছে ব্যাখ্যা চাইলেও সমাধান পায়নি। এমনকি কয়েকটি বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে।

    দূতাবাস আরও জানিয়েছে, বিষয়টি এখন শুধু একটি প্রশাসনিক সমস্যা নয়। এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের চলমান বাণিজ্য সংলাপেও একটি অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা (নন-ট্যারিফ ব্যারিয়ার) হিসেবে আলোচিত হচ্ছে। ফলে এটি বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ ও ব্যবসা পরিবেশের সঙ্গেও জড়িত।

    চিঠিতে বলা হয়েছে, লাইসেন্স নবায়ন বিষয়ে স্পষ্ট নীতিমালা বা ব্যাখ্যা দিলে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, নতুন বিনিয়োগ উৎসাহিত হবে, আইনি জটিলতা কমবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আরও স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে পরিচিত হবে।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    সরকারি চাকরিজীবীদের সুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ

    খেলাপি ঋণের সংকটে ব্যাংক খাত

    সিটিটিসি-এটিইউ-র‍্যাবের চ্যালেঞ্জ, বাড়ছে জঙ্গি হুমকি

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

    সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
    কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    আইসিবিকে আরও তিন বছর, তবে কঠোর শর্তে

    সরকারি চাকরিজীবীদের সুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ

    খেলাপি ঋণের সংকটে ব্যাংক খাত

    সিটিটিসি-এটিইউ-র‍্যাবের চ্যালেঞ্জ, বাড়ছে জঙ্গি হুমকি

    পরমব্রত–রাইমা জুটি ফিরছে বড়পর্দায়

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

    সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
    কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

    টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

    স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

    অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

    ওজন কমিয়ে নতুন লুকে ফিরছেন সায়ন্তিকা

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.