বগুড়ার জলেশ্বরীতলায় সম্প্রতি একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এর মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের গ্রাহকদের সাথে তাদের সম্পর্ককে আরো দৃঢ় করল কোম্পানিটি।

স্থায়িত্ব ও উদ্ভাবনের দিকটি মাথায় রেখে অত্যাধুনিক সুবিধাসম্বলিত এই সেন্টারটি গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। সেন্টারটির নকশায় রাখা হয়েছে স্থানীয় কৃষ্টি ও ঐহিহ্যের ছাপ। বগুড়ার প্রখ্যাত টেরাকোটা নকশার মিশেলে সেন্টারটি এমন নান্দনিকভাবে সাজানো হয়েছে যা কার্যকারিতার পাশাপাশি নিশ্চিত করেছে উষ্ণ গ্রাহক অভ্যর্থনা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি।

গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানিটির চিফ রিস্ক অফিসার (সিআরও) মো: আরিফ উদ্দীন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো: আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদসহ কোম্পানিটির অন্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/টেলিযোগাযোগ/সখবি/ফর/বিকাল/৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version