Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৬ বৈশাখ, ১৪৩৩ | ২৯ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    জানুয়ারি ২৭, ২০২৬ ১:০২ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংকিং খাতে দীর্ঘদিনের খেলাপি ঋণ সংকট মোকাবিলা এবং করপোরেট খাতের অতিনির্ভরতা ব্যাংক ঋণ থেকে সরিয়ে পুঁজি বাজারমুখী করার লক্ষ্যে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্য বাস্তবায়নে বড় অঙ্কের ব্যাংক ঋণের পরিমাণ ধাপে ধাপে কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘বন্ড মার্কেট: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে গভর্নর স্পষ্ট ভাষায় জানান, ভবিষ্যতে কোনো বড় গ্রাহককে ব্যাংকগুলোর নির্ধারিত একক ঋণসীমা বা সিঙ্গেল বরোয়ার লিমিট অতিক্রম করে ঋণ নিতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির, রাজনৈতিক চাপ কিংবা অন্যায্য দাবি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি কঠোর বার্তা দেন।

    গভর্নর ব্যাখ্যা করেন, বিদ্যমান বিধিমালা অনুযায়ী কোনো ব্যাংক তার মোট মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশের বেশি একক কোনো গ্রাহককে ঋণ দিতে পারে না। এর মধ্যে আবার নগদ বা ফান্ডেড ঋণের সীমা সর্বোচ্চ ১৫ শতাংশ। বাস্তবে এই সীমা অতিক্রমের প্রবণতাই অনেক ব্যাংককে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে তিনি মনে করেন। তাঁর মতে, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণের বলয় থেকে বের করে বন্ড মার্কেটের দিকে ধাবিত করা এখন সময়ের দাবি।

    আহসান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোয় মূলধন সংগ্রহের প্রধান উৎস হিসেবে বন্ড ও শেয়ারবাজার কাজ করে, আর ব্যাংকিং খাত থাকে সহায়ক ভূমিকায়। অথচ বাংলাদেশে ঠিক উল্টো চিত্র—এখানে পুরো অর্থনীতি কার্যত মানি মার্কেট বা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল। এই অস্বাভাবিক কাঠামোই খেলাপি ঋণের মতো দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতির পরিবর্তন আনতে হলে সরকারকেই অগ্রণী ভূমিকা রেখে বন্ড মার্কেটকে কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।

    বর্তমান মুদ্রানীতির প্রসঙ্গ টেনে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক নতুন করে টাকা ছাপিয়ে বাজারে ছাড়ছে না বলেই মুদ্রাবাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে। এই প্রেক্ষাপটে তিনি একটি বড় সম্ভাবনার দিক তুলে ধরেন—দেশে প্রচলিত প্রায় ৫ থেকে ৬ লাখ কোটি টাকার সঞ্চয়পত্রের বিশাল বাজার। তাঁর মতে, যথাযথ নীতিগত সিদ্ধান্ত নিলে এই সঞ্চয়পত্রগুলোকে সহজেই সেকেন্ডারি মার্কেট বা শেয়ারবাজারে লেনদেনযোগ্য করা সম্ভব। তা করা গেলে অল্প সময়ের মধ্যেই দেশের বন্ড মার্কেটের আকার দ্বিগুণ হয়ে যেতে পারে।

    তবে গভর্নর সতর্ক করে বলেন, শুধু কাঠামোগত পরিবর্তন যথেষ্ট নয়; বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের নিশ্চিত করতে হবে যে, বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো মূলধন ও লভ্যাংশ পরিশোধ করবে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খেলাপি হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে—এমন কঠোর নজির স্থাপন না করলে বন্ড মার্কেট টেকসই হবে না।

    সেমিনারে বক্তৃতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ব্যাংক থেকে তুলনামূলকভাবে সহজ শর্তে এবং দীর্ঘমেয়াদে ঋণ পাওয়ার সুযোগ থাকায় করপোরেট প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হয় না। এই প্রবণতাই ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

    অন্যদিকে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, ট্রেজারি বন্ডকে সেকেন্ডারি মার্কেটে কার্যকরভাবে লেনদেনযোগ্য করতে গিয়ে কিছু কর সংক্রান্ত ও সফটওয়্যারভিত্তিক জটিলতা দেখা দিয়েছে। তবে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সঞ্চয়পত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা বা সিলিং তুলে দেওয়ার বিষয়েও অর্থ মন্ত্রণালয় সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।

    সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের আর্থিক খাতে একটি কাঠামোগত রূপান্তর ঘটবে। শক্তিশালী বন্ড মার্কেট গড়ে উঠলে বড় করপোরেটদের ঋণের চাপ ব্যাংকিং খাত থেকে কমে আসবে, একই সঙ্গে বাজারে তারল্য ও ক্যাশ প্রবাহ বাড়বে। এতে চলতি অর্থবছরে বিনিয়োগ পরিবেশে যেমন স্বস্তি ফিরবে, তেমনি দীর্ঘমেয়াদে শেয়ার বাজারের গভীরতা ও স্থিতিশীলতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন প্যানেল আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা।

    বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় আরও অংশ নেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। ●

    অকা/পুঁবা/ই/দুপুর/২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজি ইতালি

    হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো ইরানের টোল আদায়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.