Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বসুন্ধরায় আন্তর্জাতিক কফির অভিজ্ঞতা, শুরু হচ্ছে ক্যাফে আমাজন

    আগস্ট ৫, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

     

    স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে জনপ্রিয় থাইল্যান্ডের কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ (Cafe Amazon) প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিক বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে আগামী ৬ আগস্ট ২০২৬ ঢাকার দুটি আকর্ষণীয় ভেন্যুতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হবে ক্যাফে আমাজনের কার্যক্রম।

    উদ্বোধনী উপলক্ষে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে দিনব্যাপী নানা আয়োজন থাকছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, থাই নৃত্য এবং জনপ্রিয় মার্শাল আর্ট ‘মুয়ে থাই’-এর বিশেষ প্রদর্শনী।

    উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরে। এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাসের প্রতিনিধি, PTT সিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বসুন্ধরা গ্রুপের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

    দুপুর ১২টা ৩০ মিনিটে অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর থাকবে গ্রুপ ফটো সেশন ও অতিথিদের জন্য বিশেষ কফি অভিজ্ঞতা।

    একই দিন বিকেল ৩টায় বসুন্ধরা সিটি শপিং মলে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজনের দ্বিতীয় পর্ব। সর্বসাধারণ ও কফিপ্রেমীদের জন্য উন্মুক্ত এই আয়োজনে থাকবে বিনোদনমূলক নানা কার্যক্রম। অনুষ্ঠানে থাই সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট প্রদর্শনী, কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ, ব্র্যান্ড ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।

    এছাড়া থাকবে তোয়া (TOYA) ও ইগল ড্যান্স ট্রুপের ফ্ল্যাশ মব, জনপ্রিয় সংগীতশিল্পী জেফার (Xefer)-এর একক পরিবেশনা এবং ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’ (ZonZon)-এর বিশেষ ট্রুপিং। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হবে বিশেষ কনসার্ট ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে।

    ২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ‘ক্যাফে আমাজন’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত সম্প্রসারিত কফি চেইন ব্র্যান্ড। উন্নতমানের কফির স্বাদ, প্রাকৃতিক পরিবেশে সাজানো আউটলেট এবং গ্রাহকবান্ধব সেবার জন্য ব্র্যান্ডটি আন্তর্জাতিকভাবে পরিচিত।

    বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসা এই আন্তর্জাতিক ব্র্যান্ডটি এবার বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশের কফিপ্রেমীদের জন্য নিয়ে আসছে বিশ্বমানের কফি অভিজ্ঞতা।

    ক্যাফে আমাজনের বাংলাদেশ যাত্রা দেশের কফি সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

    সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শিগগির খুলছে না হরমুজ প্রণালী

    দক্ষিণ এশিয়ায় টাকার বড় চমক

    যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত

    জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা

    বসুন্ধরায় আন্তর্জাতিক কফির অভিজ্ঞতা, শুরু হচ্ছে ক্যাফে আমাজন

    ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবের কাছাকাছি: ভারত

    জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.