Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশের ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্য হারে বাড়ছে

    মার্চ ৫, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, বাংলাদেশ দ্রুত ডিজিটাল লেনদেনের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে অনলাইন এবং স্পর্শবিহীন পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ২০২৪ সালে ভিসার নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশি কার্ডধারীদের ব্যয় বেড়েছে ১৪ শতাংশ, আর লেনদেনের হার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি মূলত ঢাকাকেন্দ্রিক। ভিসার প্রকাশিত ভোক্তা ব্যয় ও ডিজিটাল লেনদেনসংক্রান্ত বার্ষিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছর দেশে ইলেকট্রনিক গ্রাহক ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ এবং ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশই রাজধানী ঢাকায় হয়েছে।
    ভিসার তথ্যানুযায়ী, রাজধানীতে ব্যয় ২০ শতাংশ বেড়েছে, যেখানে ৬০ শতাংশ গ্রাহক অনলাইন পেমেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে গাজীপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহসহ দেশের আরও কিছু শহরেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারের হার বেড়েছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশে ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে অনলাইন লেনদেনই ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।' স্টোর-ভিত্তিক পেমেন্ট বৃদ্ধি পেলেও অনলাইন কেনাকাটার প্রসারের ফলে ডিজিটাল লেনদেন আরও দ্রুত বাড়ছে। গ্রাহকেরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ক্রমেই বেশি পরিমাণে লেনদেন করছেন।
    অন্যদিকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। ইন-স্টোর ফিজিক্যাল পেমেন্ট এবং অনলাইনে ক্রস-বর্ডার কেনাকাটা উভয় ক্ষেত্রেই কার্ড ব্যবহারের হার বেড়েছে। বাংলাদেশ, নেপাল ও ভুটানের জন্য ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, 'আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশ দ্রুত ডিজিটাল ও স্পর্শবিহীন পেমেন্ট গ্রহণ করছে। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত লেনদেনে নয়, বরং ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন ও ইন-স্টোর লেনদেন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও স্পষ্ট।'
    তিনি আরও বলেন, 'ভোক্তা ব্যয়ের পাশাপাশি ব্যবসায়িক খাতেও ডিজিটাল লেনদেনের পরিমাণ বেড়েছে। কার্ডভিত্তিক লেনদেন বছরে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ব্যবসায়িক ক্রেডিট কার্ডের ব্যয় ও লেনদেনের সংখ্যা ১৩৫ শতাংশ ছাড়িয়েছে।' ভিসার মতে, এটি দেশের ডিজিটাল অর্থনীতির দ্রুত সম্প্রসারণের একটি শক্তিশালী ইঙ্গিত।
    বাংলাদেশে ট্যাপ-টু-পে বা স্পর্শবিহীন লেনদেনের জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে। ভিসার নেটওয়ার্কে এ ধরনের লেনদেন ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে, অভ্যন্তরীণ স্পর্শবিহীন অর্থপ্রদানের হার তিন গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে ক্রেডিট ও ডেবিট উভয় ধরনের কার্ডের ব্যবহার বেড়েছে।
    ভিসার বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশি কার্ডধারীদের ৯০ শতাংশ আন্তঃসীমান্ত ব্যয় মাত্র ২০টি দেশে কেন্দ্রীভূত। এর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত মিলে মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি অংশ দখল করেছে। ২০২৪ সালে ১০ শতাংশ হ্রাস পেলেও ভারতে বাংলাদেশি ভিসা কার্ড ব্যবহারকারীদের ব্যয় এখনও শীর্ষে রয়েছে।
    এদিকে, থাইল্যান্ডে বাংলাদেশিদের ব্যয় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ চিকিৎসা পর্যটনের প্রসার। ভিসার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে থাইল্যান্ডে স্বাস্থ্যসেবায় ব্যয় ২৫ শতাংশ এবং ফার্মেসি খাতে ব্যয় ৩৫ শতাংশ বেড়েছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ০৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.