Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশ ইইউতে পোশাক রফতানি প্রবৃদ্ধির শীর্ষে

    অক্টোবর ২২, ২০২২ ৬:২০ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ২২, ২০২২ ৬:২০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অবস্থা এখন টালমাটাল। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আশা জাগানিয়া খবর দিচ্ছে।

    চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৪৩ দশমিক ৩৮ শতাংশ। আর সারা বিশ্ব থেকে ইইউর আমদানি বেড়েছে ২৪ দশমিক ৭৪ শতাংশ। সে হিসাবে ইইউতে পোশাক রফতানি প্রবৃদ্ধিতে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ।

    ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট ইইউ’ প্রকাশিত আমদানির পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

    পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালের প্রথম সাত মাসে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে এক হাজার ৩১৬ কোটি বা ১৩ দশমিক ১৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ৪৩ দশমিক ৩৮ শতাংশ। গত বছরের প্রথম সাত মাসে ইইউতে বাংলাদেশ পোশাক রফতানি করেছিল ৯৭৬ কোটি বা ৯ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

    ইউরোস্ট্যাট-এর তথ্যমতে, ২০২১ সালের জুলাই পর্যন্ত আমদানির তুলনায় ২০২২ সালের এই সময়ে বিশ্ব থেকে ইইউর আমদানি প্রবৃদ্ধি ২২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে চীন থেকে গত সাত মাসে ইইউ দেশগুলোর পোশাক আমদানি ২৩ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধিসহ ১৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর পরের অবস্থানেই রয়েছে তুরস্ক। দেশটি রফতানি করেছে ৭০৮ কোটি বা ৭ বিলিয়ন ডলারের পণ্য। এর মাধ্যমে বাংলাদেশের পরই অবস্থান করছে দেশটি। এ‌ই পরিমাণ রফতানির মাধ্যমে এ সময়ে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ১৭ দশমিক ৩২ শতাংশ।

    তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে ইইউতে ৩১৭ কোটি ডলারের পোশাক রফতানি করেছে ভারত। এর মাধ্যমে এ সময়ে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ২৬ দশমিক ৭৮ শতাংশ।

    ইইউতে এ সময়ে ভিয়েতনামের রফতানি কমেছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটি রফতানি করেছে ২৩০ কোটি ডলারের পোশাক পণ্য। এ সময়ে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ২২ দশমিক ৭৮ শতাংশ।

    এরপর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- কম্বোডিয়া ৪১ দশমিক ৫০, ইন্দোনেশিয়া ৩০ দশমিক ৮৬, পাকিস্তান ২৮, মরক্কো ১৬ দশমিক ৬৭ ও শ্রীলঙ্কা ১৪ শতাংশ।

    তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘এখন পর্যন্ত ইইউর আমদানিতে একটি লক্ষণীয় প্রবৃদ্ধির ধারা রয়েছে। তবে বছরের শেষে গিয়ে বিশ্ব থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি কমতে পারে।’

    তিনি বলেন, ‘সম্প্রতি ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছে। অনেক ইউরোপীয় ব্র্যান্ডের খুচরা বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে, যা তাদের ইনেভেন্টরি স্টক বাড়িয়েছে।’

    ২০১৩ সালের ২৪ এপ্রিল রাজধানীর পার্শ্ববর্তী এলাকা সাভারে ‘রানা প্লাজা’ ভবন ধসে এক হাজার একশ’র বেশি তৈরি পোশাক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক হাজার। ভয়াবহ এই দুর্ঘটনার পর দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তার নেতিবাচক প্রভাব পড়ে দেশের তৈরি পোশাক শিল্প খাতে।

    তবে রানা প্লাজা ধসের ঘটনার পর থেকে দেশে তৈরি পোশাক খাতে ব্যাপক সংস্কার হয়েছে। কারখানাগুলোতে কমপ্লায়েন্স বা নিয়মতান্ত্রিক উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে। সে সুবাদে বাংলাদেশের কারখানার বিষয়ে ক্রেতাদের আত্মবিশ্বাস ফিরেছে।

    বিদেশিরা তৈরি পোশাক খাতের বিষয়ে এখন ‘ফলো বাংলাদেশ’ (অনুসরণ বা অনুকরণ) বলছেন বলে দাবি করছেন খাত-সংশ্লিষ্টরা।

    ওই ঘটনার পর কারখানার কর্মপরিবেশ ও ভবন বিষয়ে প্রথম দিকে যেসব উদ্যোগ নেয়া হয়েছিল তার সুফল বর্তমানে মিলছে বলে জানিয়েছেন খাত-সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

    অকা/তৈপোশি/ দুপুর, ২০ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বাংলাদেশ ইইউতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির শীর্ষে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.