Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

    জুন ২৩, ২০২৪ ৫:৫৮ পূর্বাহ্ণ26
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    বাংলাদেশ দেশ থেকে যে পরিমাণ পোশাক রফতানি হয় তার প্রায় ৫০ শতাংশই যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। সম্প্রতি বিশ্ববাজার থেকে পোশাক আমদানি কমিয়েছে ইইউ। যার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারেও। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল চার মাসে ইইউ বাংলাদেশ থেকে আমদানি কমিয়েছে ৬৫ কোটি ৮৩ লাখ ইউরো বা ৯ দশমিক ৮৫ শতাংশ।

    এছাড়া ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তুলনায় ২০২৩ সালের একই সময়ে অন্তত ১৭ দশমিক ৬৬ শতাংশ আমদানি কম হয়। এরই ধারাবাহিকতায় আবারো ঋণাত্মক প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে ইইউর পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট। ইইউ জোটভুক্ত দেশগুলোর সার্বিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে তৈরি পোশাক আমদানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ।

    ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ইইউর দেশগুলো বাংলাদেশ থেকে ১ হাজার ৬৬২ কোটি ইউরোর পোশাক আমদানি করে। ২০২৩ সালে একই সময়ে তা কমে দাঁড়ায় ১ হাজার ৩৬৯ কোটি ইউরো। অর্থাৎ ওই সময়ে বাংলাদেশ থেকে ২৯৩ কোটি ইউরোর আমদানি কমায় ইইউ, যা প্রবৃদ্ধির হারে ১৭ দশমিক ৬৬ শতাংশ ঋণাত্মক হয়েছে।

    মূল্যস্ফীতির কারণে ইউরোপীয় জোটভুক্ত দেশগুলোতে গত কয়েক বছরে ধীরে ধীরে তৈরি পোশাকের বাজার সংকুচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইইউর জোটভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক আমদানিতে নেতিবাচক প্রভাব লক্ষ করা গেছে। আন্তর্জাতিক বাজার থেকে ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল এ চার মাসে আমদানি করে ২ হাজার ৮১৮ কোটি ৭১ লাখ ইউরোর পোশাক, যা ২০২৪ সালের একই সময়ে ৬ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪১ কোটি ৬২ লাখ ইউরো। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল এ চার মাসে বাংলাদেশ থেকেও পোশাক আমদানি কমেছে। এ সময় দেখা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিলে বাংলাদেশ থেকে ইইউর দেশগুলো পোশাক আমদানি করেছে ৬৬৭ কোটি ২১ লাখ ইউরোর, যা ২০২৪ সালের একই সময়ে কমে দাঁড়িয়েছে ৬০১ কোটি ৩৮ লাখ ইউরো। ফলে নেতিবাচক প্রবৃদ্ধি হয় ৯ দশমিক ৮৫ শতাংশ।

    পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিলে বাংলাদেশ থেকে ইউরোপীয় জোট নিটওয়্যার আমদানি করে প্রায় ৩৮৮ কোটি ইউরোর, যা ২০২৪ সালের একই সময়ে দাঁড়িয়েছে ৩৩৮ কোটি ইউরো। এছাড়া ওভেন পোশাকে ২০২৩ সালের প্রথম চার মাসে প্রায় ২৮০ কোটি ইউরো এবং ২০২৪ সালের একই সময়ে ২৬৪ কোটি ইউরো আমদানি করে।

    এ সম্পর্কে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বর্তমান বাজার মন্দা। এর মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অসুবিধা হচ্ছে গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া কাস্টমসের নানা রকম অসহযোগিতা এবং ডিপ সি পোর্ট না থাকার কারণে পণ্য পাঠাতে অনাকাক্সিক্ষতভাবে অনেক সময় লেগে যায়। আবার ডলার সংকট, ব্যাংকের অসহযোগিতা তো রয়েছেই। যে কারণে ক্রেতারা আমাদের এখানে অর্ডার কমিয়ে দিয়েছে। ফলে শুধু ইউরোপ নয়, সার্বিকভাবে তৈরি পোশাক রফতানিতে একটা নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে।’

    এদিকে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিলে ইইউ জোটভুক্ত দেশগুলোর তৈরি পোশাক আমদানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। চীন থেকে কমেছে ১২ কোটি ৭৪ লাখ ইউরো বা ১ দশমিক ৮১ শতাংশ, ভারত থেকে ১৮ কোটি ৩৮ লাখ ইউরো বা ১০ দশমিক ৭৪ শতাংশ, ভিয়েতনাম থেকে ৭ কোটি ৮৪ লাখ ইউরো বা ৬ দশমিক ২৫ শতাংশ এবং তুরস্ক থেকে ৪০ কোটি ৭০ লাখ ইউরো বা ১১ দশমিক ৮৪ শতাংশ।

    সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতি কোথায় যায়, সেটি দেখতে হবে। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে সাপ্লাই চেইন ও মূল্যস্ফীতিসহ আরো অনেক বিষয়। সেই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও কিছু চাপ তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটাও একটি বড় চ্যালেঞ্জ। ২০২৪ সালে অর্থনীতি সার্বিকভাবে চাপের মধ্যে রয়েছে, যা সামলে ওঠার আশা থাকলেও সেটি প্রত্যাশাতীতভাবে হচ্ছে না। ●

    অকা/পোশি/ফর/সকাল/২৩ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ইউরোপীয় ইউনিয়ন পোশাক রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সমাজের জবাবদিহি রক্ষায় শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.