Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    জুলাই ১৫, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ ডেস্ক

    দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা করার খরচ কমাতে বড় ধরনের সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশে থাকা শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো কোনো রকম আগাম অনুমতি ছাড়াই তাদের মূল (প্যারেন্ট) কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান কিংবা শেয়ারহোল্ডারদের কাছ থেকে সরাসরি বিদেশি ঋণ নিতে পারবে।

    বুধবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক নির্দেশনায় বিশেষায়িত অঞ্চলের ভেতরের ও বাইরের উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোর জন্য এই নিয়ম সহজ করা হয়।

    নতুন নির্দেশনা অনুযায়ী, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), বেসরকারি ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের মতো বিশেষায়িত অঞ্চলের পাশাপাশি এর বাইরে অবস্থিত উৎপাদন ও সেবা খাতের শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ সুবিধার আওতায় আসবে।

    কেন্দ্রীয় ব্যাংকের নতুন বিধিমালা অনুযায়ী, বিশেষায়িত অঞ্চলের বাইরে থাকা উৎপাদন ও সেবা খাতের বিদেশি কোম্পানিগুলো তাদের দৈনন্দিন খরচ চালানোর জন্য কোনো রকম আগাম অনুমতি ছাড়াই সম্পূর্ণ সুদমুক্ত ঋণ নিতে পারবে। এছাড়া চাইলে কাঁচামাল কেনা বা ব্যবসার প্রয়োজনে বছরে সর্বোচ্চ ৩ শতাংশ খরচে সুদযুক্ত ঋণও নেওয়া যাবে। এই ঋণ মেয়াদ শেষে একবারে শোধ করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত সময় বাড়িয়ে নেওয়া যাবে। অন্যদিকে, ১ থেকে ৫ বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে যন্ত্রপাতি কেনা বা নির্মাণকাজের জন্য সর্বোচ্চ ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত সুদমুক্ত এবং ৫ মিলিয়ন ডলার পর্যন্ত সুদযুক্ত ঋণ নেওয়ার সুযোগ থাকছে। আর ৫ বছরের বেশি মেয়াদি দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রেও সুদের হার হবে সর্বোচ্চ ৩ শতাংশ।

    সার্কুলার অনুযায়ী, বিদেশি কোম্পানিগুলো চাইলে তাদের এই বকেয়া ঋণ ও সুদকে সাধারণ শেয়ারে (বিনিয়োগে) রূপান্তর করে নিতে পারবে। তবে সুদযুক্ত ঋণের ক্ষেত্রে ঋণের পরিমাণ কোনোভাবেই মোট পুঁজির ৮০ শতাংশের বেশি হতে পারবে না, যদিও সুদমুক্ত ঋণের জন্য এমন কোনো নিয়ম নেই। এই পুরো লেনদেনটি অনুমোদিত ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে এবং ঋণ নেওয়ার জন্য কোম্পানির আগের কোনো ঋণখেলাপির রেকর্ড থাকা চলবে না।

    সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.