অর্থকাগজ প্রতিবেদন ● 

বীমা খাতের সকল অফিসের সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন এ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ১৩ নভেম্বর কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) রাবেয়া বসরী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপন জারি করে আইডিআরএ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্ত এবং ব্যাংক সময় ঠিক রেখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সকল বীমা প্রতিষ্ঠানের অফিস সময়সূচী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৫ নভেম্বর ২০২২ তারিখ হতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকবে। এছাড়াও সপ্তাহে আগের মত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

#

অকা/বীখা/ সন্ধ্যা, ১৩ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version