অর্থকাগজ প্রতিবেদন> 

বাংলাদেশের বীমা খাতে জনআস্থা ফিরিয়ে আনতে ডিজিটাল রূপান্তর, সুশাসন এবং শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, গ্রাহকের আস্থা পুনরুদ্ধার করতে হলে বীমা খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে হবে।

শনিবার (২৭ জুন) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিনের দুর্বল তদারকি ও সুশাসনের ঘাটতির কারণে আর্থিক খাতের অন্যান্য প্রতিষ্ঠানের মতো বীমা খাতেও মানুষের আস্থা কমেছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বীমা সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করা সম্ভব। একই সঙ্গে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া উন্নত হলে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং খাতটির প্রতি মানুষের আস্থা বাড়বে।

তিতুমীরের মতে, বীমা শিল্পকে দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করতে হলে সুশাসন, জবাবদিহি, উদ্ভাবনী পণ্য এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও বীমা কোম্পানিগুলোর সমন্বিত উদ্যোগই খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।

Leave A Reply

Exit mobile version