বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আয়োজনে, বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) এর পরিচালনায় ২ (২-৩ জুলাই) দিনব্যাপী কোম্পানির প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে কোম্পানির বিভিন্ন প্রকল্পের ১০০ জন ফাইন্যান্সিয়াল এসোসিয়েট (এফএ) অংশগ্রহণ করেন। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম ফাইন্যান্সিয়াল এসোসিয়েট (এফএ) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে ফাইন্যান্সিয়াল এসোসিয়েটদের (এফএ) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বিভিন্ন পরিকল্প (একক তাকাফুল, স্বাস্থ্য তাকাফুল, গ্রুপ তাকাফুল), অবলিখন, তাকাফুল দলিল, দাবি প্রক্রিয়া, তাকাফুল পরিকল্প বিক্রয়ে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ ইত্যাদি সম্পর্কে  ধারণা প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/রাত, ৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

 

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version