ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য সেবা কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে ১০ জানুয়ারি। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তাবদের জন্য ছাড় সুবিধা প্রদানের লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
রাজধানীর মতিঝিলস্থ আজিজ ভবনে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে সম্পন্ন সমঝোতামূলক চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবীর, ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান সুমন এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার মোঃ মোজাফফর হাসান খান মজলিস, ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, এসিসট্যান্ট ম্যানেজার (মিডিয়া ও বিপণন) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ মোঃ হিরো মিয়াসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ।
চুক্তি অনুযায়ি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তাবৃন্দ ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হসপিটালের ডায়গনস্টিক পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ছাড় সুবিধায় পাবেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
