Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈশ্বিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ ব্যাংক

    সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখায় ২০২৪ সালের ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামের সভায় বাংলাদেশ ব্যাংককে এ সম্মাননা দেওয়া হয়।

    আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক জোট অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আর্থিক খাতের সম্মানজনক ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে।

    ১৫ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দেশের যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কার্যক্রম বিবেচনা করা হয়েছে।

    ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাক্ষরতার নির্দেশিকা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এ নির্দেশিকা অনুসারে শিক্ষার্থী ও তরুণদের নির্দিষ্ট শ্রেণির আওতাভুক্তকরণ ও তাঁদের আর্থিক সাক্ষরতা নিশ্চিতের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে তারা।

    যেমন দেশের ২১ থেকে ৪৫ বছর বয়সী উদ্যোক্তাদের ঋণ দিতে স্টার্ট-আপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক সাক্ষরতা প্রদান ও গ্রাহক স্বার্থ নিশ্চিত করতে পৃথক ওয়েবসাইট (https://finlit.bb.org.bd) চালু করা হয়েছে। এ ছাড়া জাতীয় শিক্ষাক্রমে আর্থিক সাক্ষরতাবিষয়ক অধ্যায় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    অন্যদিকে দেশব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ৪৩ লাখ স্কুল ব্যাংক হিসাব চালু করা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আর্থিক খাতে লিঙ্গবৈষম্য হ্রাসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে স্কুল ব্যাংকিং হিসাবধারী নারী শিক্ষার্থীর হার ৪৮ দশমিক ৯ শতাংশ।

    এ ছাড়া প্রশিক্ষণ, দক্ষতাভিত্তিক পেশা ও ব্যবসা পরিচালনার জন্য স্কুল ব্যাংকিং হিসাবধারীদের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ঋণ দেওয়া হচ্ছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, এএফআই হচ্ছে বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণী নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে বিশ্বের ৮৪টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ ৯০টি প্রতিষ্ঠান এ সংস্থার সদস্য।

    বাংলাদেশ ব্যাংক ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানের মুখ্য সদস্য হিসেবে আর্থিক অন্তর্ভুক্তি–সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। প্রতিবছর এএফআই কর্তৃক আয়োজিত গ্লোবাল পলিসি ফোরামের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য এর সদস্যদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়।

    এ বছর গ্লোবাল পলিসি ফোরামে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারকেরা ও আর্থিক অন্তর্ভুক্তির অংশীজনসহ সাতশর বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। ●

    অকা/ব্যাংখা/ফর/সন্ধ্যা/১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পুরস্কার

    এই বিষয়ে আরও সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.