অর্থকাগজ ডেস্ক>
চলমান গ্যাস সংকটের কারণে এবার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। সংস্থাটি জানিয়েছে, মহেশখালীস্থ এলএনজি টার্মিনালগুলো থেকে কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।
এর আগে একই দিনে চলমান গ্যাস সংকট নিয়ে দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলাও। সংস্থাটি জানায়, এক্সিলারেট এনার্জির এফএসআরইউর (এলএনজির ভাসমান টার্মিনাল) কারিগরি ত্রুটি মেরামতে দেশি-বিদেশি কারিগরি দল নিরলসভাবে কাজ করছে। যত দ্রুত সম্ভব মেরামতকাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা প্রকাশ করা হয়।
সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

