Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    জুলাই ২২, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণUpdated:জুলাই ২২, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণব্যবস্থা স্থাপনের কাজ চীনের একটি প্রতিষ্ঠান ও বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা।

    বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 

    বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন’ প্রকল্পের আওতায় এ কাজ করা হবে। প্রকল্পের প্যাকেজ নম্বর জিডি-১-এর আওতায় টার্নকি ভিত্তিতে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণব্যবস্থা স্থাপন করা হবে।

    জানা গেছে, প্রকল্পের কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে মোট ১৩টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে পাঁচটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

    দরপত্র মূল্যায়নের সব প্রক্রিয়া শেষে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগকে নির্বাচিত করা হয়।

    নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও করসহ মোট ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা ব্যয়ে প্রকল্পের আওতাভুক্ত কাজ বাস্তবায়ন করা হবে। 

    জানা গেছে, নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে অর্থের সংস্থান করা হবে। 

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    ভাসানচর ভ্যাট সৌরবিদ্যুৎ

    এই বিষয়ে আরও সংবাদ

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা; নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান

    মোদির ওপর চাপ বাড়াচ্ছে আন্দোলন, দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা; নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান

    মোদির ওপর চাপ বাড়াচ্ছে আন্দোলন, দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে যৌথভাবে ৯৭তম বাংলাদেশ ও উত্তর কোরিয়া

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    বিশ্বের ৫০টি মেলায় অংশ নেবে বাংলাদেশ

    বাজারে ফের বাড়ল সোনার দাম

    ২০৩১ লক্ষ্যপথে বাণিজ্যের নতুন রোডম্যাপ

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ২ ঘণ্টা পর মুক্ত

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.