Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মূল্যবৃদ্ধির চতুর্থ দিনে গড়াল পুঁজি বাজার

    জুন ২৭, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে পুঁজি বাজারে। টানা চতুর্থ দিনে গড়াল মূল্যবৃদ্ধি। দীর্ঘদিনের দরপতনের ফলে বর্তমানে পুঁজি বাজারের মূল্যস্তর যে পর্যায়ে নেমেছে তাতে টানা এ মূল্যবৃদ্ধিকে খুবই স্বাভাবিক মনে করছেন পুঁজি বাজার সংশ্লিষ্টরা। তবে তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কি না তার ওপর নির্ভর করবে এ ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকা। কারণ ইতোমধ্যে দেশের দুই পুঁজি বাজারেই মূল্যবৃদ্ধির তালিকায় প্রাধান্য পাচ্ছে অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির বেশ কিছু কোম্পানি।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ জুন ৬৫ দশমিক ১৯ পয়েন্ট উন্নতি ধরে রাখে। আগের দিনের ৪ হাজার ৭৬৭ দশমিক ৬৪ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি ২৬ জুন দিনশেষে স্থির হয় ৪ হাজার ৮৩২ দশমিক ৮৩ পয়েন্টে। ২৬ জুন নিয়ে টানা চার দিনে ডিএসইর প্রধান সূচকটির ১৫৫ পয়েন্টের বেশি উন্নতি ঘটল। একই সময় বাজারটির অপর দু’টি সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ৩০ দশমিক ০২ ও ১৩ দশমিক ০৫ পয়েন্ট। গত চার দিনে এ দু’টি সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ৬২ ও ৪৩ পয়েন্ট।

    অপর দিকে, সপ্তাহের শেষ কর্মদিবস ২৬ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সার্বিক মূল্যসূচকের উন্নতি ঘটে ১৬৫ দশমিক ৫০ পয়েন্ট। একই সময় সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকটি যথাক্রমে ২১৫ দশমিক ৬৩ ও ৯৭ দশমিক ১৮ পয়েন্ট। বাজারটিতে চার দিনে সিএসইর প্রধান সূচকটির উন্নতি ঘটে ৩১৩ পয়েন্টের বেশি।

    যথারীতি সূচকের ধারাবাহিক উন্নতির প্রভাব ছিল দুই পুঁজি বাজারের লেনদেনেও। ঢাকা শেয়ার বাজার ২৬ জুন ৪৭৮ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিন অপেক্ষা ৬৫ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইর লেনদেন ছিল ৪১৩ কোটি টাকা। একইভাবে চট্টগ্রাম স্টকেও ২৬ জুন ৬০ কোটি টাকা ছাড়িয়ে যায় লেনদেন। আগের দিন বাজারটির লেনদেন ছিল ৪৩ কোটি টাকা।

    এ দিকে, সূচকের চলমান ধারাবাহিক উন্নতিকে সংশ্লিষ্টরা খুবই স্বাভাবিক মনে করলেও গত ক’দিন ধরে দুই পুঁজি বাজারের মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ এ ক’দিনে অপেক্ষাকৃত দুর্বল কোম্পানিগুলোই মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় প্রাধান্য ধরে রেখেছে, যা পুঁজি বাজারের স্বাভাবিক আচরণের সঙ্গে যায় না। বিশেষ করে দীর্ঘদিনের মন্দায় আটকে থাকা বাজারে ভালো মন্দ দুই ধরনের কোম্পানিই দরপতনের শিকার ছিল। অপেক্ষাকৃত দুর্বল কোম্পানিগুলো এ সময় বেশি দর হারালেও দরপতনের শিকার ছিল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিও। আবার মূল্যস্তর খুবই নিচে নেমে আসার সুযোগ নিয়ে এ সময় মধ্যম সারির বেশ কিছু কোম্পানিও লভ্যাংশ ঘোষণা করার পরও তা বিতরণ করেনি। ফলে এসব কোম্পানিও অস্বাভাবিক দরপতনের শিকার ছিল। এগুলোর মধ্যে সিরামিকস খাতের একটি বহুজাতিক কোম্পানিও রয়েছে।

    বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘদিন পরে বাজার স্বাভাবিক আচরণে ফিরতে শুরু করেছে। এ অবস্থা ধরে রাখতে প্রধান ভূমিকা পালন করা দরকার বিনিয়োগকারীদের। এ ক্ষেত্রে মূলধন স্বল্পতা বা অন্য কিছুতে প্রভাবিত না হয়ে বাজারের স্বাভাবিক গতি ধরে রাখার পাশাপাশি নিজেদের বিনিয়োগকে ঝুঁকিমুক্ত রাখতে চলমান মূল্যবৃদ্ধির এ প্রবণতাকে টেকসই করার চেষ্টা করতে হবে। আর এ ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকারীদের বেশি ভূমিকা থাকা দরকার। কারণ পুঁজি বাজারে যে কোনো দুর্ঘটনায় তারাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ২৬ জুন ২০ কোটি ৫৫ লাখ টাকায় ৩৮ লাখ ১৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের লেনদেন হয়েছে ১৭ কোটি ৬১ লাখ টাকায় ৮ লাখ ৫২ হাজার শেয়ার। আর ১৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, অগ্নি সিস্টেমস, বিএটিবিসি, খান ব্রাদার্স, সিটি ব্যাংক এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

    ২৬ জুন ডিএসইর লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার লিমিটেড। কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ১০ শতাংশ। ৯ দশমিক ৯৪ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে ছিল লিগেসি ফুটওয়্যার। এ দিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো ছিল দেশ গার্মেন্টস, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টিউবস, ইসলামিক ফাইন্যান্স, ইন্টার্ন কেবলস এবং রহিমা ফুড করপোরেশন লিমিটেড।

    সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। এ দিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই কোম্পানিটি। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫৫ শতাংশ। আর ৪ দশমিক ১৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফ্যামিলিটেক্স লিমিটেড। ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল ঢাকা ব্যাংক, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, নর্দার্ন জুট, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/২৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.