জনপ্রিয় অভিনেতা শামস ইবনে ওবায়েদ (শামস সুমন)-এর মৃত্যুদাবির ২ লাখ টাকার চেক মাত্র দুই কর্মদিবসের মধ্যেই পরিশোধ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ২৫ মার্চ (বুধবার) ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই)-এর কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে চ্যানেল আই কর্তৃপক্ষের উপস্থিতিতে মরহুমের স্ত্রীর হাতে এ চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ মরহুমের পরিবারের সদস্যরা। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/রাত/২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

