অর্থকাগজ প্রতিবেদন

দেরিতে হলেও প্রতিবারের মতো দু্ইদিনব্যাপী এ বছরের জাতীয় বীমা মেলা-২২ শুরু হচ্ছে রাজশাহীতে। বীমা খাতের নিযন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর উদ্যেগে দেশে রাজধানীর বাহিরে বিভাগীয় শহরে জাতীয় বীমা মেলা শুরু হয় ২০১৯ খ্রিষ্টাব্দের ১ মার্চ, খুলনায়। এত দেশের লাইফ ও নন লাইফ বীমার অনেক প্রতিষ্ঠান অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারি কোম্পানিগুলো মেলায় বীমা পলিসি বিক্রি এবং দাবি নিষ্পত্তি করে।

অতিমারি করোনা প্রার্দুভাবের কারণে ২০২১ সালে দেশে বীমা মেলা অনুষ্ঠিত হয়নি।

আজ ১২ এপ্রিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে জাতীয় বীমা মেলার তারিখ ও বিভাগীয় স্থানের ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে বীমা খাতে জনসচেনতা বাড়ানো, দ্রুত বীমা দাবি নিষ্পত্তি এবং ব্যবসায়ে সমৃদ্ধির স্বার্থে মেলা আয়োজনে উদ্যোগ বিষয়টি উল্লেখ করা হয়। বীমা খাতের সংশ্লিষ্ট সকলকে তা অবহিত করা হয়েছে।

#

অকা/বীখা/ রাত, ১২ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version