Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শিগগিরই ঢাকা চেম্বারের একটি পুর্ণাঙ্গ হেল্পডেস্ক স্থাপন করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

    জুন ১, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণUpdated:জুন ১, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ভোক্তারা বেশি দামে পণ্য ক্রয় করছেন, মধ্যস্বত্বভোগীরা মুনাফা করছেন, তাদের দৌরাত্ম্য কমাতে হবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছেন না। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে এসব কথা বলেন।

    ৩০ মে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত স্মার্ট এগ্রিকালচার; ভ্যালু চেইন উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের ব্যবহার উপযোগী তথ্য কাঠামো প্রণয়নের জরুরী। এছাড়াও কৃষি পণ্যের স্ট্যান্ডাডাইজেশন ও সার্টিফিকেশনের উপর তিনি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নতুন প্রণীত ‘লজিস্টিক পলিসি ২০২৪’- তে ভ্যালু চেইনসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্যের অন্যান্য বিষয়গুলোর সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয় অবগত হওয়ার জন্য বাণিজ্যমন্ত্রী উদ্যোক্তাদের আহ্বান জানান। সে সঙ্গে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর ওপর তিনি জোরারোপ করেন।

    প্রতিমন্ত্রী বলেন, আমদানি-রফতানিকারকদের সুবিধার্থে খুব শিগগিরই ঢাকা চেম্বারের একটি পুর্ণাঙ্গ হেল্পডেস্ক স্থাপন করা হবে, যেখান থেকে ‘আইআরসি’ এবং ‘ইআরসি’ সার্টিফিকেট প্রাপ্তির সব সুবিধা প্রদান করা হবে। দালালদের দৌরাত্ম্য কমবে। এ বছরের শেষ নাগাদ ‘যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)’-এর সেবার সব কার্যক্রম পেপারলেস করা হবে, ফলে ব্যবসায়ীদের ভোগান্তি হ্রাস পাবে।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি আইসিটি সচিব মো. সামসুল আরেফিন বলেন, তরুণ সমাজ সম্প্রতি কৃষিখাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যেটা অনেক উৎসাহব্যঞ্জক একটি বিষয়। কৃষির উৎপাদিত পণ্য পুনরায় ব্যবহারের ওপর মনোযোগী হওয়ার উপর তিনি জোরারোপ করেন। এছাড়াও কৃষি েেত্র উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি দেশের কৃষকদের ব্যবহার উপযোগী করে এ খাতের তথ্য-প্রযুক্তি তৈরি করা ও ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন।

    সভাপতির বক্তব্যে ডিসিসিআইয়ের সভাপতি আশরাফ আহমেদ বলেন, কৃষি খাতে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যের উৎপাদনশীলতা ২০-৩০ শতাংশ বৃদ্ধি করা যায়, সে সঙ্গে এখাতে ব্যয় ২০ শতাংশ হ্রাস ও কৃষকের আয় ৩০-৪০শতাংশ বাড়ানো সম্ভব। বর্তমানে এ খাতে সাপ্লাইচেইনের অপর্যাপ্ততা, বাজারে পণ্য প্রবেশাধিকারের সুযোগ না থাকা এবং উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন প্রভৃতি সমস্যার মুখোমুখী হতে হচ্ছে। বিদ্যমান অবস্থা থেকে উত্তরণে কৃষি যন্ত্রপাতির আধুনিকায়ন ও কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহারের সমতা বাড়ানো, কৃষি গবেষণা খাতে বিনিয়োগ বাড়ানো, প্রয়োজনীয় সহায়ক নীতিমালা প্রণয়ন এবং কার্যকর ভ্যালু চেইন ব্যবস্থার প্রবর্তন ও বাস্তবায়নের ওপর জোরারোপ করেন ডিসিসিআই সভাপতি।

    সেমিনার আরও বক্তব্য রাখেন, বাংলাদেশস্থ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ঊর্ধ্বতন কৃষিবিদ ড. মো. আব্দুল কাদের, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত পরিচালক (এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট) ড. মো. আবু বাকের সিদ্দিকী, এ্যাকুয়ালিঙ্ক বাংলাদেশ লিমিটেড’র সিইও সৈয়দ রিজবান হোসেন, উইন ইনকর্পোরেট-এর সিইও এবং প্রতিষ্ঠাতা ড. কাশফিয়া আহমেদ, ড. ক্যাশআই ইনকর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেদিনা আলী এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড’র পরিচালক ও সিইও ড. মোহাম্মদ রিশালাত সিদ্দিকী। ●

    অকা/অখা/ফর/সন্ধ্যা/ ৩০ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    উৎপাদিত পণ্য ডিসিসিআই মুনাফা

    এই বিষয়ে আরও সংবাদ

    ডিসিসিআই আয়োজিত মতবিনিময় সভা
    ব্যবসার খরচ কমানো ও সুদের হার কমানোর দাবি

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    ৪৩ খাতে রফতানি প্রণোদনা অপরিবর্তিত

    মোটরসাইকেল শিল্পে ফিরছে গতি, লক্ষ্য এখন রফতানি বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৪৩, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ

    ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

    ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ পেলেন প্রণব মজুমদার

    থমকে গেছে জার্মান অর্থনীতি

    ডিসিসিআই আয়োজিত মতবিনিময় সভা
    ব্যবসার খরচ কমানো ও সুদের হার কমানোর দাবি

    নতুন দুটি ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ

    ​পর্দায় জয়া ম্যাজিক: মুক্তি পেল ‘আজো অর্ধাঙ্গিনী’

    ওভারলোড ফেস্টিভ্যালে মাতলো রক সঙ্গীতপ্রেমীরা

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার

    নতুন বিদেশি বিনিয়োগে বড় ধাক্কা, তিন মাসে কমেছে ৭০ শতাংশ

    তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.