Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সংকটে দেশের আবাসন খাত

    অক্টোবর ৫, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ36
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমে গেছে। এমনকি অনেক গ্রাহক আগে বুকিং দেওয়া ফ্ল্যাটের কিস্তিও নিয়মিত পরিশোধ করছেন না। এতে ছোট ও মাঝারি আবাসন প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে।

    এদিকে গত বছরের আগস্টে ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ (২০২২-৩৫ সাল) কার্যকর হওয়ার পর থেকে আবাসন খাতে নতুন প্রকল্পের সংখ্যা কমে গেছে। আগে ঢাকার বেশির ভাগ এলাকায় ভবনের যে আয়তন পাওয়া যেত, সেই তুলনায় এখন পাওয়া যাচ্ছে ৬০ শতাংশ আয়তন। ফলে জমির মালিকেরা আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে প্রকল্প করতে আগ্রহী হচ্ছেন না।

    আবাসন খাতের কয়েকজন ব্যবসায়ী জানান, ড্যাপ কার্যকর হওয়ার পর নতুন করে জমি পাচ্ছে না অধিকাংশ প্রতিষ্ঠান। ফলে নতুন আবাসন প্রকল্প নিতে পারছে না তারা। এত দিন আগে জমা হওয়া প্রকল্পই পাস হচ্ছিল। বিক্রিবাট্টা কিছুটা হচ্ছিল। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমে গেছে। অবশ্য বেচাবিক্রির মন্দাভাব নিয়ে দুশ্চিন্তা করছে না তারা। তাদের বিশ্বাস, দেশে স্থিতিশীলতা এলে বিক্রিও বাড়বে; কিন্তু ড্যাপ সংশোধন করা না হলে বিপদে পড়বে আবাসন খাত।

    রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে গত দুই মাসে ফ্ল্যাটের বিক্রি গড়ে ৩০ শতাংশে নেমেছে। অনেক ছোট প্রতিষ্ঠান কর্মীদের বেতন ও অফিসের ভাড়া দিতে হিমশিম খাচ্ছে

    জানতে চাইলে রিহ্যাবের পরিচালক আইয়ূব আলী বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে গত দুই মাসে ফ্ল্যাটের বিক্রি গড়ে ৩০ শতাংশে নেমেছে। অনেক ছোট প্রতিষ্ঠান কর্মীদের বেতন ও অফিসের ভাড়া দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে নির্মাণ ব্যয়ের চেয়েও কম দামে এক-দুটি ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হচ্ছে কেউ কেউ।’

    ২০১৬ সালে যাত্রা শুরু করে আবাসন খাতে শক্ত অবস্থান গড়ে নিয়েছে ক্রিডেন্স হাউজিং। বর্তমানে ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর, উত্তরা, গুলশানসহ বিভিন্ন এলাকায় তাদের বেশ কিছু প্রকল্প চলমান।

    ক্রিডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুল করিম বলেন, ‘নতুন ফ্ল্যাটের বিক্রি গড়ে ৫০ শতাংশ কমে গেছে। এটি নিয়ে আমরা চিন্তিত না। এটা সাময়িক। দেশের পরিস্থিতির উন্নতি হলে এটা ঠিক হয়ে যাবে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ড্যাপ। নতুন ড্যাপের কারণে প্রকল্পের জন্য জমি পাওয়া যাচ্ছে না। প্রকল্পের নকশা পাস করাও কঠিন হয়ে পড়েছে। কারণ, রাজউকের কর্মকর্তারাই ড্যাপ পুরোপুরি বুঝতে পারছেন না। সে কারণে ড্যাপের সংশোধন প্রয়োজন।

    দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বর্তমানে সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট নির্মাণ করে।

    বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এফ আর খান বলেন, গত দুই মাসে ফ্ল্যাটের চাহিদা কমেছে। তবে উচ্চ মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি বেশি কমেছে। অন্যদিকে মাঝারি দামের ফ্ল্যাটের বিক্রি কমেনি; কিছু ক্ষেত্রে বেড়েছে। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে আবাসন খাতের ব্যবসার উন্নতি হবে। টাকার প্রবাহ বাড়লে ফ্ল্যাটের বিক্রিও বাড়বে।

    জানা যায়, দেশের ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের একটি অংশ সব সময় আবাসনে বিনিয়োগ করে থাকেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ আত্মগোপনে আছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবাসনে কালোটাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করেছে। ফলে বিশেষ ওই গোষ্ঠী বর্তমানে আবাসনে বিনিয়োগ করার ক্ষেত্রে নিষ্ক্রিয় আছেন।

    দেশের আরেক শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত দুই মাসে ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

    দেশের আবাসন খাতে ৩০ বছরের পুরোনো প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচার। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীরুল হক আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সাবেক সভাপতি। তিনি বলেন, গত দুই মাসে ফ্ল্যাটের বিক্রি কমে গেছে। কোনো কোনো গ্রাহক বুকিং দেওয়া ফ্ল্যাটের কিস্তিও দিচ্ছেন না। তবে যাঁরা ব্যাংকঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন, তাঁদের কিস্তি পাচ্ছি।

    তানভীরুল হক বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন শিল্পকারখানায় হামলা-ভাঙচুর হয়েছে। তৈরি পোশাকশিল্পের পাশাপাশি ওষুধশিল্পেও শ্রম অসন্তোষের ঘটনা ঘটেছে। অন্য ব্যবসা-বাণিজ্য যখন খারাপ যায়, তখন আবাসন খাতেও নেতিবাচক প্রভাব পড়ে। দেশে সামগ্রিক স্থিতিশীলতা এলে আবাসন খাতও হয়তো ঘুরে দাঁড়াবে।

    ২০২২-৩৫ সালের জন্য চূড়ান্ত করা ড্যাপ বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ উল্লেখ করে তা সংশোধনের দাবি করছেন রিহ্যাবের নেতারা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরামর্শে এরই মধ্যে সংগঠনটি কী কী সংশোধন চায়, সেটির খসড়াও চূড়ান্ত করেছে।

    জানতে চাইলে রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আবাসন খাতে একধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এই খাতের ব্যবসা-বাণিজ্যের উন্নতি করতে হলে ড্যাপ সংশোধন করতেই হবে। চলতি মাসে ড্যাপ সংশোধন নিয়ে রাজউক চেয়ারম্যানের সঙ্গে আমরা বৈঠক করেছি। তিনি আমাদের কাছ থেকে প্রস্তাব চেয়েছেন। আমরা ২০০৮ সালের ড্যাপের মতো ভবনের উচ্চতা চেয়ে সংশোধনের খসড়া চূড়ান্ত করেছি।’ ●
    অকা/আখা/ই/সকাল, ৫ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে বেঙ্গল ইসলামি লাইফের বর্ণাঢ্য অনুষ্ঠান

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    জ্বালানি তেলের মূল্যে রেকর্ড: চীন ও ইরানের ওপর মার্কিন চাপের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে।

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    আইপিও খরায় স্থবির শেয়ার বাজার: নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংক ও আস্থাহীনতার গভীর সংকট

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে ২০২৫ সালে পুঁজি বাজারে গভীর স্থবিরতা

    তীব্র শীতে গ্যাস ও এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.