Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সংকুচিত হয়েছে মার্কিন অর্থনীতি, মন্দার আশঙ্কা

    মে ৫, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    মন্দার শঙ্কা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে পিছু হটতে চান না ডোনাল্ড ট্রাম্প। তিনি (ডোনাল্ড ট্রাম্প) বলেন, স্বল্প মেয়াদে মন্দা হলেও দীর্ঘ মেয়াদে মার্কিন অর্থনীতি ভালো করবে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সংকুচিত হয়েছে মার্কিন অর্থনীতি। সেই সঙ্গে এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্কের (যদিও স্থগিত করেছেন ৯০ দিনের জন্য) যে নীতি গ্রহণ করেছেন, তাতে দ্বিতীয় প্রান্তিকেও সংকোচনের শঙ্কা দেখা দিয়েছে। অর্থাৎ মন্দার কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের।

    ‘মিট দ্য প্রেস উইথ কার্স্টেন ওয়েলকার’ শীর্ষক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ওয়াল স্ট্রিটের কিছু মানুষ বলছেন, ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতি হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। আপনারা তাদের কথা তুলে আনেন না কেন? ওয়াল স্ট্রিটের এই মানুষেরা বলছেন, এটাই হবে ইতিহাসের সেরা জিনিস; এর চেয়ে ভালো কোনোকালে কিছু ঘটেনি।’ দীর্ঘমেয়াদি ল্যমাত্রা অর্জনে স্বল্প মেয়াদে মন্দা হলেও সমস্যা নেই বলে মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, দেখুন, সবকিছুই ঠিক আছে। তবে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। আমার মনে হয়, ভবিষ্যতে আমরা দারুণ কিছু করব।’

    ট্রাম্প ও তার প্রশাসনের লোকেরা আগেই বলেছেন, পাল্টা শুল্কের কারণে অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্টক বেসেন্ট বলেছেন, বিষয়ের জন্য যুক্তরাষ্ট্রের কিছুটা সময় লাগবে। এদিকে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, নিশ্চিতভাবেই অর্থনীতি দুর্বল হচ্ছে; কিন্তু যুক্তরাষ্ট্র মন্দার কবলে পড়ছে কি না, তা বলার সময় এখনো আসেনি।

    এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে বলে রয়টার্সের এক জরিপে উঠে এসেছে। জরিপে অংশ নিয়ে বিশ্বের ৫০টি দেশের অর্থনীতিবিদ এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির কারণে বিশ্বজুড়ে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে।

    জরিপে অংশ নেয়া অধিকাংশ অর্থনীতি বিশ্লেষক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে ব্যবসায়িক আস্থা নষ্ট হয়েছে; সৃষ্টি হয়েছে অস্থিরতা। ফলে চলতি বছর মন্দার ঝুঁকি অনেকটা বেড়েছে। যদিও তিন মাস আগেও এই অর্থনীতিবিদদের অধিকাংশই শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

    গবেষণা প্রতিষ্ঠান স্টেট স্ট্রিটের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রধান কৌশলবিদ টিমোথি গ্রাফ রয়টার্সকে বলেন, এই পরিবেশে প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী হওয়া কঠিন। সব শুল্ক তুলে নেওয়া হলেও ট্রাম্পের নীতির কারণে দ্বিপীয়, বহুপীয় বাণিজ্য ও প্রতিরা চুক্তিতে বিশ্বাসযোগ্যতার যে তি হয়েছে, তা কাটিয়ে ওঠা কঠিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বজুড়ে যে উচ্চ মূল্যস্ফীতি সৃষ্টি হয়েছিল, নীতিসুদহার বৃদ্ধির মাধ্যমে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। কিন্তু এখন উচ্চ শুল্কের কারণে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাইডেনের শেষ প্রান্তিকে অর্থাৎ গত অক্টোবর-ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪০ শতাংশ। সেখান থেকে এক ধাক্কায় সংকোচনের ধারায় চলে গেছে মার্কিন অর্থনীতি। চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চে মার্কিন অর্থনীতি শূন্য দশমিক ৩০ শতাংশ সংকুচিত হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় ব্যবসায়ীরা পণ্য মজুত করেছেন। কমেছে ভোক্তাব্যয়। গত বুধবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। যদিও অর্থনীতিবিদেরা আশা করেছিলেন, প্রথম প্রান্তিকে অর্থনীতি ভালো অবস্থায় থাকবে; কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২ সালের পর এই প্রথম কোনো প্রান্তিকে মার্কিন অর্থনীতি সংকুচিত হলো।

    ট্রাম্প অবশ্য এ বিষয়ে আগেই সতর্ক করেছিলেন। তিনি যে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা নতুন করে প্রণয়ন করছেন, তার জেরে অর্থনীতিতে কিছু ঝামেলা হতে পারে। এপ্রিলের শুরুতে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রফতানির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ●

    অকা/বিঅ/ফর/রাত

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জেনে নিন দুদকে অভিযোগ করার পুরো প্রক্রিয়া

    অর্থ ঋণ মামলা কী, কীভাবে হয় বিচার?

    মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে ঢাকা

    যেসব কারণে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার

    অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচার
    বেনজীরকে দ্রুত দেশে ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    বিস্ময়কর বিজ্ঞান এবং অর্থনৈতিক ভবিষ্যত

    প্রধানমন্ত্রীর চীন সফর: রফতানিতে নতুন দিগন্তের প্রত্যাশা

    ৬ দিনের মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের; তুরস্কের বিদায়

    বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রথম দল হাইতি

    জার্মানিকে হটিয়ে ফের শীর্ষস্থানে ব্রাজিল

    হাইতির বিপক্ষে ছন্দে ফিরলো ব্রাজিল

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.